News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথের পথে খাদে বাস পড়ে নিহত ১৬ তীর্থযাত্রী, আহত ২৪ জন
Image

অমরনাথের পথে খাদে বাস পড়ে নিহত ১৬ তীর্থযাত্রী, আহত ২৪ জন

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.) : ফের বিপর্যয়ের মুখে অমরনাথতীর্থ যাত্রা। অমরনাথের পথে খাদে বাস পড়ে মৃত্যু হল ১৬ জন তীর্থযাত্রীর। জম্মু কাশ্মীরের রামবান জেলায় অমরনাথ যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গেলে এতে অন্তত ২৪ জন আহত । রবিবার অমরনাথ যাওয়ার পথে জম্মুর বানিহালের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর ঘটেছে এই দুর্ঘটনা। জখম ২৪ জনের মধ্যে ১৯ জনকে চিকিৎসার জন্য এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে।
রাম্বানের এসএসপি মোহনলাল জানিয়েছেন, রবিবার দুপুরে জম্মু থেকে পহলগামগামী বাসটি রামবান জেলায় জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের উপর প্রথমে পিছলে গিয়ে উল্টে যায়। তারপর নাচ নালা বেল্টের গভীর খাদে পড়ে যায়। বাসে কমপক্ষে ৪৬ জন ছিলেন। এই ঘটনায় ১৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।আহত হয়েছেন অন্তত ২৪ জন । জখম ২৪ জনের মধ্যে ১৯ জনকে চিকিৎসার জন্য এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। আরও কয়েকজন সামান্য চোট পেয়েছেন।
হাইওয়েতে এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। পাশাপাশি, তাঁদের সাহায্যে কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। সেনার সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ। দুর্গম এলাকা থেকে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
এই ঘটনার ঠিক ৬ দিন আগে গত সোমবারই অনন্তনাগে তীর্থযাত্রীদের বাসে গুলি চালায় জঙ্গিরা। অনন্তনাগ জেলায় নিরস্ত্র যাত্রী বোঝাই বাসের ওপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ তীর্থযাত্রীর। রবিবার মৃত্যু হয়েছে গুরুতর জখম আরও এক তীর্থযাত্রীর। ফলে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। তারপর থেকেই ওই এলাকায় তীর্থযাত্রীদের নিরাপত্তায় সিআরপিএফের ৯০ এবং ৪০ নম্বর ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে। রাজ্যে শান্তি ফেরাতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকও করেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর মধ্যে ফের বাস দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা ঘটায় আশঙ্কার মধ্যেই চলছে এই পূণ্য তীর্থযাত্রা ।-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top