News Flash

  • Home
  • Uncategorized
  • নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার মিছিল, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ
Image

নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার মিছিল, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্যে ক্রমাগত বেড়ে চলা নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার

আগরতলার রাজপথে বিজেপি মহিলা মোর্চার মিছিল৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

তরফ থেকে রাজধানী আগরতলায় মিছিল সংগঠতি করা হয়েছে৷ একই সঙ্গে কুশপুত্তুলিকা দাহ করা হয়েছে স্বারষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের৷ আগরতলা শহর কাঁপিয়ে গর্জনের বহিঃপ্রকাশ ঘটাল ভারতীয় জনতা মহিলা মোর্চা৷
বিজেপি মহিলা মোর্চার অভিযোগ, যেভাবে এই রাজ্যে নারী নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা নারীদের পক্ষে সহনীয় নয়৷ রাজ্য সরকার যেভাবে নীরব ভুমিকা পালন করছে তাতে এই রাজ্যের নারীরা আজ অসহায় ও আতঙ্কিত৷ আর নির্যাতন ও যন্ত্রনা যে, রমনীকে রনচন্ডী করে তুলতে পারে তারই প্রমান মিলল৷ আজ আগরতলা ভারতীয় জনতা মহিলা মোর্চা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ শহরের প্রাণকেন্দ্রে দাহ করা হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা৷ ভারতীয় জনতা মহিলা মোর্চা এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সরকারের ব্যর্থতাকে ধীক্কার জানিয়েছে৷ মোর্চার অভিযোগ, এই রাজ্যের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ তাই দিন দিন নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে৷ আর তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রদর্শন৷ এই বিক্ষোভ রাজ্যের নারীদের আর্তনাদের বহিঃপ্রকাশ৷ আগামীদিনে শাসকদলীয় সরকার যদি এই রাজ্যে শিশু থেকে বৃদ্ধা অর্থাৎ নারীদের সম্মান রক্ষায় সরব ভূমিকা পালন না করে তবে ভারতীয় জনতা মহিলা মোর্চা আরো বৃহত্তর আন্দোলন করবে বলে জানা গেছে৷ আজকের এই বিক্ষোভ মিছিলে মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া দত্ত, সাধনা চৌধুরী, সাধারন সম্পাদিকা ডালিয়া সিংহ, রাজ্য সভার সদস্যা নীলিমা ঘোষ এবং সদর জেলা সভানেত্রী দীপু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top