News Flash

  • Home
  • Uncategorized
  • স্টেট কাউন্সিলের ব্যাখ্যা চাইল সিপিএম
Image

স্টেট কাউন্সিলের ব্যাখ্যা চাইল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ স্টেট কাউন্সিল যদি সংবিধানের ২৪০এ ধারা মোতাবেক স্বশাসিত রাজ্য গঠন হয়ে

সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

থাকে তাহলে তাতে ভিষণ আপত্তি রয়েছে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ পাশাপাশি বিজেপি’র কাছে স্টেট কাউন্সিল প্রকৃত ব্যাখ্যা দাবি করেছেন তিনি৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজনবাবু বলেন, বিজেপি এখন স্টেট কাউন্সিলের পক্ষে সওয়াল করছে৷ তাঁর কটাক্ষ, সংবিধান খঁুজে এমন কোন শব্দ পাওয়া যায়নি৷ তাঁর বক্তব্য, যদি সংবিধানের ২৪০এ ধারা মোতবেক স্বশাসিত রাজ্য গঠনকে স্টেট কাউন্সিল বুঝায়, তাহলে তাতে ভিষণ আপত্তি রয়েছে৷ সিপিএম এর তীব্র বিরোধীতা করবে৷ বিজনবাবুর দাবি, স্বশাসিত রাজ্য গঠন হলে জাতি উপজাতির মধ্যে সম্প্রীতি ক্ষুন্ন হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যের মধ্যে রাজ্য হল আলাদা রাজ্যের একটা ধাপ৷ তাই তিনি বিজেপিকে স্টেট কাউন্সিলের প্রকৃত ব্যাখ্যা দিতে বলেছেন৷
এদিকে, আইপিএফটির চলতি সড়ক ও রেল অবরোধ অবিলম্বে প্রত্যাহার করে নেবার দাবী জানিয়েছে সিপিএম৷ তবে এই আন্দোলনের পেছনে বিজেপির মদত থাকার অভিযোগ সিপিএম আজ পুনরায় ব্যক্ত করেছে৷ যদিও একই আদলে বিজেপির তরফে আনা অভিযোগকে সিপিএম খণ্ডন করেছে৷ বিজন ধর বলেন, ৫ দিন ধরে অবরোধে যথেষ্ট ক্ষতি হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের৷ তাঁরা বিস্তর সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ একই সঙ্গে নগ্ণ হয়ে নৃত্য করা উপজাতিদের সংসৃকতি বিরোধী তিনি মন্তব্য করেন৷ তিনি আরও বলেন, বিজেপি এতদিন এই অবরোধের বিষয়ে কোন কথা বলেনি৷ এখনও অবরোধ তুলে নেবার কথা বলছে না৷ কিন্তু তাদের পেছনে সিপিএমের যুক্ত থাকার অভিযোগ তুলেছে৷ জনগণ ভাল ভাবেই বুঝতে পারছেন এর পেছনে কারা যুক্ত৷ তিনি আরও বলেন, আইপিএফটির কাছে এত টাকা থাকার কথা নয়৷ কিন্তু প্রতিদিন প্রচুর সংখ্যক গাড়ি আন্দোলন স্থলে খাওয়া দাওয়া নিয়ে আসছে৷ স্বাভাবিকভাবেই এই অর্থ কোথা থেকে আসছে এই প্রশ্ণ উঠে৷ তবে আইপিএফটির নেতা কর্মী বিভিন্ন এলাকায় জবরদস্তি করে সাধারণ মানুষের কাছ থেকে নানা ধরনের সামগ্রী আদায় করছে৷ আর বিজেপিও মদত যোগাচ্ছে, ক্ষোভের সুরে বলেন বিজনবাবু৷ তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকার শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চাইছে৷ কিন্তু বিজেপি এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্যরা সারা রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top