News Flash

  • Home
  • Uncategorized
  • বিবিএম কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, উত্তেজনা, ঘায়েল পাঁচ
Image

বিবিএম কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, উত্তেজনা, ঘায়েল পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪, জুলাই৷৷ রাজধানী আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের দুই ছাত্র সংগঠনের মধ্যে

শুক্রবার বিবিএম কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা৷ ছবি নিজস্ব৷

সংঘর্ষের জেরে কমপক্ষে ৫ জন আহত হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ কলেজের অধ্যক্ষ সমস্যা সমাধানের জন্য দুই ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন৷ পুলিশ জানিয়েছে কলেজের ছাত্র ভর্তি প্রক্রিয়া চলছিল৷ আর এই নিয়েই ভারতের ছাত্র ফেডারেশন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পড়ে সংঘর্ষ শুরু হয়৷ প্রথমে একজন এবিভিপি কর্মী আহত হয় এবং পড়ে এবিভিপি কর্মীরাও পাল্টা জবাব দেয়৷ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কিছুক্ষণ ধরে চলে৷ পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ পুলিশ জানিয়েছে, মূলত কলেজে আধিপত্য বিস্তার নিয়েই এই সংঘর্ষ শুরু হয়৷ কলেজের অধ্যক্ষ উভয় ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে সমস্যা সমাধানের বৈঠক করছেন৷
কিন্তু, এদিন আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যখন দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন কলেজের বাইরে থেকে বেশ কিছু সিপিএম ক্যাডার কলেজে প্রবেশ করে৷ ক্যাডাররা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলে বলে অভিযোগ৷ এক্ষেত্রে এইসব উগ্র ক্যাডারদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুলিশ ও টিএসআর জওয়ানদের অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে৷ পরে বিকালে এবিভিপির তরফ থেকে পূর্ব আগরতলা থানায় ধর্ণা দেওয়া হয়৷ অন্যদিকে এসএফআইয়ের তরফ থেকেও পাল্টা মিছিল সংগঠিত করা হয়েছে রাজপথে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top