News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলায় তপ্ত কাশ্মীর উপত্যকা, দিল্লিতে বৈঠক করলেন রাজনাথ ও মেহবুবা
Image

জঙ্গি হামলায় তপ্ত কাশ্মীর উপত্যকা, দিল্লিতে বৈঠক করলেন রাজনাথ ও মেহবুবা

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): জঙ্গি হামলায় রীতিমতো ত্রস্ত ভূস্বর্গ| প্রায় প্রতিদিনই আতঙ্কবাদী হামলার ঘটনা ঘটছে কাশ্মীর উপত্যকায়| শনিবার সকালেও জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি| স্বাভাবিক ছন্দে ফেরার নামই নিচ্ছে না কাশ্মীর উপত্যকায়| এমতাবস্থায় শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| সূত্রের খবর, আধ ঘন্টার বৈঠকে জম্মু ও কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মেহবুবা মুফতির মধ্যে আলোচনা হয়েছে|
উল্লেখ্য, শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের সাতোরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি| রাজনাথ ও মেহবুবা মুফতি দিল্লিতে যখন বৈঠক করছিলেন তখনও অব্যাহত ছিল গুলির লড়াই| তাছাড়া, গত সোমবার রাতে অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গির হামলার ঘটনায় যোগ সন্দেহে শুক্রবার গ্রেফতার করা হয়েছে পিডিপি বিধায়ক এজাজ আহমেদ মীরের গাড়ির চালক তথা পুলিশ কর্মী তৌসিফ আহমেদকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top