News Flash

  • Home
  • Uncategorized
  • চার আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবাদে উত্তেজনা রায়গঞ্জে, গ্রেফতার ৩
Image

চার আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবাদে উত্তেজনা রায়গঞ্জে, গ্রেফতার ৩

রায়গঞ্জ, ১৪ জুলাই (হি.স.) : চার আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবদে তোলপাড় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ| প্রায় হাজার পনের আদিবাসী সম্প্রদায়ের মানুষ শুক্রবার রায়গঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাণ্ডব চালায়| ভাঙচুর ও আগুন ধরানো হয় একাধিক দোকান, পানশালা, গাড়িতে| ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ|
আদিবাসীদের অভিযোগ রবিবার রায়গঞ্জ বাসস্ট্যান্ডে ৪ আদিবাসী মহিলাকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়| শুধু ধর্ষণই নয় দুই মহিলা নিখোঁজও হয়ে যান| পরে তাদের মালদা থেকে উদ্ধার করা হয়| থানা থেকে কাছেই রায়গঞ্জ বাসস্ট্যান্ডের ওই ঘটনায় আদিবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে ব্যবসায়ীদের ওপরে| ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায় তারা| পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ|
শুক্রবার রায়গঞ্জের চণ্ডীতলা মোড় থেকে মিছিল শুরু করে ১৫-২০ হাজার আদিবাসী মানুষ| সেই মিছিল রায়গঞ্জ পুরসভা বাসস্ট্যান্ডে আসতেই তা হিংস্র হয়ে ওঠে| ভাঙচুর চালানো হয় বাসস্ট্যান্ডের বিশ্রামাগারে| সামনে যেসব যানবাহন তারা পায় তাতেই ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় | ওই ঘটনায় এখনও পর‌্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ| আদিবাসীদের দাবি অভিযুক্ত আরও তিন জনকে গ্রেফতার করতে হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top