News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে নাশকতার আগুনে পুড়ল দুটি বাইক,একটি সুকটি
Image

সিধাইয়ে নাশকতার আগুনে পুড়ল দুটি বাইক,একটি সুকটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ নাশকতার অগুনে পুড়ে গেল দুটি বাইক ও একটি সুকটি৷ ঘটনাটি ঘটেছে সিধাই থানার অধীন তারানগরের মহাদেব পাড়ায় মঙ্গলবার রাতে৷ এই ব্যাপারে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷
সংবাদে জানা গিয়েছে, মহাদেব পাড়ার বাসিন্দা বিমাল বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাসের বিয়ের বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল বুধবার৷ সেই মোতাবেক ডেকুরেটার কর্মীরা মঙ্গলবার রাতে বাড়িতে প্যান্ডেলের কাজ করছিল৷ মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে পড়েন৷ ডেকুরেটার কর্মীরও বাড়ি চলে যান৷ তখন আচমকা প্যান্ডেলে আগুন লক্ষ্য করেন বাড়ির লোকজন৷ সঙ্গে সঙ্গেই চিৎকার চেচামেচি শুরু হয়৷ কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ বাড়ির লোকজনের অভিযোগ প্রতিবেশী অখিল বিশ্বাস এই নাশকতা করেছেন৷ কারণ, অখিল বিশ্বাসের সাথে বিমল বিশ্বাসের পূর্ব শত্রুতা৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top