News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিকে স্টেট কাউন্সিল করতে কেন্দ্রে তৎপরতা
Image

এডিসিকে স্টেট কাউন্সিল করতে কেন্দ্রে তৎপরতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে স্টেট কাউন্সিলে রূপান্তরে তৎপরতা শুরু হয়েছে৷ এডিসি এলাকা নিয়ে স্টেট কাউন্সিল গঠনের দাবী বিবেচনা করার জন্য কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী৷ জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কোলাস্তে এক চিঠি মারফতে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়াল ওড়ামের কাছে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরায় এডিসি এলাকা নিয়ে স্টেট কাউন্সিল গঠনের বিষয়টি বিবেচনা করে দেখার জন্য৷
তিনি চিঠিতে উল্লেখ করেছেন, গত ২১ জুন ত্রিপুরায় যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসার পর রাজ্যের জনজাতি নেতারা তাঁর কাছে এডিসি এলাকা নিয়ে স্টেট কাউন্সিল গঠনের দাবী জানিয়েছিলেন৷ জনজাতি নেতাদের যুক্তি, স্টেট কাউন্সিল গঠনের মাধ্যমে রাজ্যের উপজাতি অংশের মানুষের প্রকৃত অর্থে আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটানো সম্ভব৷ জনজাতি নেতাদের দাবীর প্রতি গুরুত্ব অনুধাবন করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীকোলাস্তে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রীওরামের কাছে তাঁদের দাবী পূরণ করার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top