News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী ও অমিত শাহ চক্রান্ত করছেন, অভিযোগ লালু-পুত্র তেজস্বীর
Image

মোদী ও অমিত শাহ চক্রান্ত করছেন, অভিযোগ লালু-পুত্র তেজস্বীর

পাটনা, ১২ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ‘চক্রান্ত’ করার অভিযোগ তুললেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব| ২০০৪ সালের বেনামি সম্পত্তি সংগ্রহ ইসু্যতে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে তদন্ত করছে সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেইস্টগেশন (সিবিআই)| ৱুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, ‘২০০৪ সালে আমার গোঁফ পর‌্যন্ত ওঠেনি, তাহলে কিভাবে ১৩ থেকে ১৪ বছরের শিশু ওই সব করতে পারে|’ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ‘চক্রান্ত’ করার অভিযোগ তোলেন লালু-পুত্র|
এখানেই থামেননি তেজস্বী যাদব| তিনি আরও বলেছেন, ‘আমরা রাজ্যের জনগণের জন্য কাজ করেছি| আমাদের দল সমাজের দুর্বল ও বঞ্চিত মানুষের জন্য কাজ করে| আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, তাহলে কেন আমি পদত্যাগ করবো?’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top