News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রেল সম্প্রসারণে কেন্দ্রের উদাসীন দৃষ্টিভঙ্গি অভিযোগ পরিবহণ মন্ত্রীর
Image

রাজ্যে রেল সম্প্রসারণে কেন্দ্রের উদাসীন দৃষ্টিভঙ্গি অভিযোগ পরিবহণ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যের রেলপথ সম্প্রসারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণের অভিযোগ করেছেন পরিবহন মন্ত্রী মানিক দে৷ এর পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, এনিয়ে সংশয় প্রকাশ করে তিনি৷ তিনি বলেন, গর্জি পর্যন্ত রেল পরিষেবা সম্প্রসারণের উদ্বোধনের দিনক্ষণ ঘোষিত হয়েছিল৷ কিন্তু তারপর হঠাৎ তা স্থগিত করে দেওয়া হয়৷ রাজ্যের অভ্যন্তরে এবং বহিঃরাজ্যের সঙ্গে রেল পরিষেবা বৃদ্ধি ও সম্প্রসারণের প্রশ্ণে কেন্দ্রীয় সরকার উদাসীন ভূমিকা পালন করছে৷ মন্ত্রী বলেন, আগরতলা-কলকাতা প্রতিদিন রেল সার্ভিস দেবার জন্য দাবি জানানো হয়েছে৷ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ৬ থেকে ১৬ ঘন্টা দেরিতে চলছে৷ ট্রেনে প্যাট্রিকার যুক্ত করতে বলা হয়েছে৷ কিছুই হচ্ছে না৷ সপ্তাহে দুদিন রাজধানী চালু করতে এবং শিলচর ট্রেন বাড়াতে দাবি জানানো হয়েছে৷ ডিব্রুগড় নিয়মিত সার্ভিস চাওয়া হয়েছে৷ তিনি বলেন, কলকাতা ও দিল্লির ট্রেনে টিকিট নিয়ে প্রথম থেকে সমস্যা হচ্ছে৷ স্টেশন ভিত্তিক টিকিটের কোটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ যার ফলে রাজ্যের যাত্রীরা ১৫/২০ দিন আগেও টিকিট পাচ্ছেন না৷ মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় রেলপথ সম্প্রসারণ কাজে রাজ্য সরকারের তরফে সার্বিক সহায়তা করা হয়েছে৷ অফিসাররাই বলেছে, অন্য কোনও রাজ্য সরকারের কাছ থেকে এরকম সহযোগিতা পাওয়া যায় না৷ তারপরও রাজ্যের দাবী পূরণে কেন্দ্রীয় সরকার উদাসীন ভূমিকা পালন করে চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top