News Flash

  • Home
  • Uncategorized
  • নেদারল্যান্ডে প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে সময় কাটিয়ে আপ্লুত রায়না
Image

নেদারল্যান্ডে প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে সময় কাটিয়ে আপ্লুত রায়না

আমস্টারডাম, ৪ জুলাই (হি.স.) : ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে সময় কাটিয়ে আপ্লুত সুরেশ রায়না| নেদারল্যান্ড ক্রিকেটের অনূর্ধ্ব-১৭ টিমের আমন্ত্রণে আমস্টারডাম যান গ্যারি কার্স্টেন| দীর্ঘদিন ধরে আমস্টারডামে ছুটি কাটাচ্ছেন রায়না| কার্স্টেনের আসার খবর পেয়েই ছুটে আসেন রায়না| কার্স্টেনের সঙ্গে সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় ছবি দিয়ে রায়না জানালেন, গ্যারির থেকে সব সময় কিছু শেখা যায়|
২০১১ বিশ্বকাপজয়ী টিমের সদস্য ছিলেন সুরেশ | তাই গ্যারিকে খুব কাছ থেকেই পেয়েছেন রায়না| গতকাল দেখা হওয়ার পর একসঙ্গে ছবি তোলেন দুজনে| সোশাল মিডিয়ায় রায়না লেখেন, সুপারট্যালেন্টেডের সঙ্গে অনুশীলন করে ভালো লাগছে| গ্যারি, তোমার থেকে প্রত্যেকবারই নতুন কিছু শেখার থাকে| গ্যারির সঙ্গে সাক্ষাতের পর নেদারল্যান্ড ক্রিকেটের অনূর্ধ্ব-১৭ ক্রিকেটারদেরও শুভেচ্ছা জানান রায়না|
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল| তবে ২০১৫ সালে দেশের হয়ে শেষ ওয়ান ডে খেলেছেন| তারপর জাতীয় দলে সুযোগ হয়নি| এছাড়া আইপিএল বা অন্য কোনও লিগ না থাকায় ন্যাদালল্যান্ডসে অবসর সময় কাটাচ্ছেন রায়না|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top