News Flash

  • Home
  • Uncategorized
  • ঝুলনের সঙ্গে খেলতে পারায় স্বপ্ন পূরণ হল প্রমিলা পাক ক্রিকেটার কায়নাতের
Image

ঝুলনের সঙ্গে খেলতে পারায় স্বপ্ন পূরণ হল প্রমিলা পাক ক্রিকেটার কায়নাতের

লন্ডন, ৪ জুলাই (হি.স.) : মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আসরে স্বপ্ন পূরণ হল পাকিস্তানের িমডিয়াম পেসার কায়নাত ইমতিয়াজের | যাঁকে দেখে বোলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, ডার্বিতে খেললেন তাঁর সেই হিরো ঝুলন গোস্বামীর সঙ্গে | যার ফলে পরপর তিনটি ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে পাকিস্তান কার‌্যত ছিটকে গেলেও শৈশবের হিরো-র সঙ্গে খেলার সুযোগ পাওয়ায় স্বপ্নপূরণ হল করাচির এই মিডিয়াম পেসারের | খেলার পর ঝুলনের সঙ্গে দেখা করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেকথা নিজেই জানিয়েছেন কায়নাত ইমতিয়াজ |
তিনি বললেন, ২০০৫ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে এসেছিল ভারত| সেবারই ঝুলন গোস্বামীকে প্রথম দেখেছিলাম | আমি সেই টুর্নামেন্টে বল গার্ল ছিলাম | তখন ওকে দেখি | তখন ঝুলন গোস্বামী বিশ্বের সেরা পেসার | আমি এতটাই অভিভূত হই, যে ক্রিকেট খেলব তখনই ঠিক করে নিয়েছিলাম | পেস বলের উপরেই মন দেব | ১২ বছর কেটে গেছে | এখন আমি ওর সঙ্গে বিশ্বকাপ খেলছি | এটা আরও অনুপ্রেরণার | শুধু ঝুলন নন, প্রাক্তন ভারত অধিনায়ক অঞ্জুম চোপড়ার সঙ্গেও দেখা করেন কায়নাত |

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top