News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পদে মীরা কুমারকে সমর্থনে নারাজ ত্রিপুরার তৃণমূল
Image

রাষ্ট্রপতি পদে মীরা কুমারকে সমর্থনে নারাজ ত্রিপুরার তৃণমূল

আগরতলা, ২ জুলাই (হি.স.) : রাজ্য প্রবল বাম বিরোধিতা করা ত্রিপুরার তৃণমূল বিধায়করা বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে সমর্থন করবেন না ।  তিনি বামেদেরও পছন্দের প্রার্থী হওয়ায় তাকে রাজ্যের বিধায়করা সমর্থনে নারাজ বলে জানান ত্রিপুরার তৃণমূল নেতা সুদীপ রায়বর্মণ। তবে এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেন কিনা সেবিষয়েও স্পষ্ট কোনও জবাব দেননি সুদীপ রায়বর্মণ ।

মীরা কুমারকে সমর্থনের বিষয়ে ত্রিপুরার এই তৃণমূল নেতা বলেন, “গতরাতে আমাদের বিধায়কদের মধ্যে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে ভোট দেবেন না রাজ্যের বিধায়করা। কারণ বামেরাও মীরা কুমারকে সমর্থন করছে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপি-র সাধারণ সম্পাদক রাম মাধব তাঁকে ফোন করেছিলেন এবং তাদের প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন জানানোর জন্য আবেদন জানিয়েছেন। এনিয়ে তাঁরা আবার একটি বৈঠকে বসবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কাকে সমর্থন করা হবে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top