News Flash

  • Home
  • Uncategorized
  • টিকিটের দাম বাড়ায় সোমবার থেকে ধর্মঘটের পথে তামিলনাড়ুর সিনেমা হলগুলি
Image

টিকিটের দাম বাড়ায় সোমবার থেকে ধর্মঘটের পথে তামিলনাড়ুর সিনেমা হলগুলি

চেন্নাই, ১ জুলাই (হি.স.) : সোমবার থেকে ধর্মঘটের পথে যাচ্ছে তামিলনাড়ুর সিনেমা হলগুলি | শানিবার থেকেই দেশে চালু নয়া কর ব্যবস্থা| আর জিএসটির ব্যপক প্রভাব পড়তে চলেছে সিনেমা হলগুলির ক্ষেত্রে| এক ঝটকায় অনেকটা দাম বাড়ছে সিনেমার টিকিটের| ১০০ টাকার উপর সিনেমার টিকিটের ২৮ শতাংশ জিএসটি ধার‌্য করছে সরকার| তার উপর তামিল নয় এমন সিনেমাগুলির ক্ষেত্রে আরও ৩০ শতাংশ লেভি চাপাচ্ছে তামিলনাড়ু সরকার| যার প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘটের পথে যাচ্ছে তামিলনাড়ুর প্রায় ১হাজার ১০০টি সিনেমা হল|
তবে হিন্দি বা ইংরাজি সিনেমার উপর এই কোপ পড়লেও ছাড় পাচ্ছে আঞ্চলিক সিনেমাগুলি| তবে ১০০ টাকার নিচে সিনেমার টিকিটে এই কর চাপছে ১০ শতাংশ| এবিষয়ে তামিলনাড়ুর সিনেমা ও থিয়েটার মালিক সংগঠনের এক সদস্য জানান, সিনেমার টিকিটের উপর যে ৫৮ শতাংশ কর বসতে চলেছে তাতে অনেক মানুষের কাছেই হলে এসে সিনেমা দেখা কঠিন হয়ে যাবে| তারই বিরুদ্ধে প্রতিবাদে নামছে সিনেমা ও থিয়েটার মালিক সংগঠন| রাজ্য সরকারের একাধিক কর ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে তাঁদের সংগঠন|
তবে সিনেমার টিকিটের ডপর জিএসটি লাগু হওয়ার কারণে বিভ্রান্তি ছড়ানোর ফলে শুক্রবার থেকে কোনও কোনও হলে আগ্রীম টিকিট ৱুকিং বন্ধ রয়েছে বলে জানান সিনেমা হল মালিক সংগঠনের এক সদস্য| যদিও এই সপ্তাহের শেষ শনি-রবিবারের জন্য পুরনো দামেই তাঁরা টিকিটের দাম নিচ্ছেন বলেও জানান তাঁরা|
তবে তামিলনাড়ু সিনেমা হল মালিক সংগঠনের সভাপতি আবিরামি রামানাথন জানান, আমরা জিএসটি কে স্বাগত জানাচ্ছি| তবে রাজ্য সরকার সিনেমার উপর যে আলাদা করে ট্যাক্স বসাচ্ছে তা আমরা মানতে নারাজ| কেরালা সরকার ইতিমধ্যেই এই কর প্রত্যাহার করে নিয়েছে, তামিলনাড়ু সরকারকেও এটা প্রত্যাহার করতে হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top