কারাকাস, ২৮ জুন (হি.স.): সন্ত্রাসবাদীদের নিশানায় এবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট| মঙ্গলবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হেলিকপ্টার হামলা চালায় সন্ত্রাসবাদীরা| প্রথমে আভ্যন্তরীণ মন্ত্রক লক্ষ্য করে হেলিকপ্টার থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়| এরপর চারটি গ্রেনেড ছোঁড়া হয় সুপ্রিম কোর্ট লক্ষ্য করে| তবে গ্রেনেড ফেটে বিস্ফোরণ না হওয়ায় হতাহতের কোনও খবর নেই| হেলিকপ্টার থেকে সুপ্রিম কোর্টে গ্রেনেড হামলা চালানোর ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলেই চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো|
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সুপ্রিম কোর্টের আশেপাশেই রয়েছে প্রেসিডেন্টের বাসভবন এবং অন্যান্য সরকারি দফতর| প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রথমে আভ্যন্তরীণ মন্ত্রক লক্ষ্য করে হেলিকপ্টার থেকে ১৫ রাউন্ড গুলি চালায় আতঙ্কবাদীরা| এরপর চারটি গ্রেনেড ছোঁড়া হয় সুপ্রিম কোর্ট লক্ষ্য করে| সেই সময় শীর্ষ আদলতে উপস্থিত ছিলেন বিচারপতিরা|
এই হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি আমরা হেলিকপ্টারটির খোঁজ পেয়ে যাব| আর তখনই বোঝা যাবে এই সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে| হামলার সময় সুপ্রিম কোর্টে বহু মানুষ উপস্থিত ছিলেন, অনেকেরই মৃতু্য হতে পারত|’

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হেলিকপ্টার হামলা, কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্টের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















