News Flash

  • Home
  • Uncategorized
  • লাল ঝান্ডা নিয়ে ঘুরে কুড়ি বছরেও মিলেনি সরকারী সাহায্য
Image

লাল ঝান্ডা নিয়ে ঘুরে কুড়ি বছরেও মিলেনি সরকারী সাহায্য

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ জুন৷৷ রাজ্যের বাম সরকারের চরম বনঞ্চনার করুন কাহিনী ফুটে উঠেছে উত্তর জেলার সীমান্ত এলাকার কদমতলা ব্লকের অধিন বিষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ নুন আনতে পান্তা ফুরায় হতদরিদ্র দিনমজুর পরিবারগুলি সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ সরকারী উন্নয়ন থেকে লক্ষ মাইল দূরে বিষ্ণপুর গ্রামের বাসিন্দারা৷ বিষ্ণপুর পঞ্চায়েতের চিতলডহর গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল দাস একজন শাসক সিপিআইএম দলের সমর্থক৷ কিন্তু দীর্ঘ কুড়ি বছর ধরে লালঝান্ডা কাধে নিয়ে মিছিল করেও ভাগ্যের শিকে ছিড়েনি৷ জুটেনি একটি ঘর, শৌচালয় পানীয়জল সহ অন্যান্য সুবিধা৷ গোপাল বাবুর স্ত্রী জানান, একদিন কাজে না গেলে পেটে অন্ন জুটেনা৷ তিন মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তাদের সংসার৷ এলাকার শাসকদলের ক্যাডারদের রক্তচক্ষুর ভয়ে শোষিত শ্রেণী মুখ খুলতে পারছেনা৷ বছরের পর বছর আশ্বাসই পেয়ে যাচ্ছেন হতদরিদ্ররা৷ কিন্তু তাদের যে কতভাগ্য রাতের আধারে বিছানায় শুয়ে ও আকাঁশের তারা নক্ষত্র দেখতে পান৷ কিন্তু তাদের একটাই প্রশ্ণ সরকার কি পঞ্চায়েত গুলোকে উন্নয়ের জন্য অর্থ বরাদ্ধ দেয়না, নাকি সরকারী অর্থ গিলে খাচ্ছেন পঞ্চায়েতের রাঘব বোয়ালরা৷ তারা সরাসরি অভিযোগ করেন পঞ্চায়েতের প্রধানও অন্যান্য সদস্যরা উন্নয়নের অর্থের দূরমুজ করে যাচ্ছেন৷ তাই বিক্ষোভ শাসকদলীয় সমর্থকরা এবার পরিবর্তন চাইছেন৷ এতে যে দলকেই হউক ভোট দিতে প্রস্তুত৷ তাদের মুখে পরিবর্তনের আবাস শুনে বুঝাই যাচ্ছে যে প্রত্যন্ত গ্রামেও পরিবর্তনের প্রবল ঝড় বইছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top