News Flash

  • Home
  • Uncategorized
  • চারিত্রিক অধঃপতনের ঘটনা প্রকাশ করায় প্রতিবেশী মহিলার উপর পাশবিক নির্যাতন ধূপছড়ায়
Image

চারিত্রিক অধঃপতনের ঘটনা প্রকাশ করায় প্রতিবেশী মহিলার উপর পাশবিক নির্যাতন ধূপছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ চারিত্রিক অধঃপতন প্রকাশ করায় প্রকাশ্য অর্ধনগ্ণ করে বেধড়ক মাবধর করা হয়েছে উপজাতি গৃহবধূকে৷ পাশবিক এই ঘটনাটি ঘটে, শনিবার রানীরবাজার থানাধীন ধূপছড়া এডিসি ভিলেজের ২নং ওয়ার্ড এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে, ক্ষুদিরাম দেববর্মার স্ত্রী মাধুরী দেববর্মার সঙ্গে দীর্ঘদিন ধরে ফস্টিনস্টি চলছিল দেবরের৷ স্বামীর অবর্তমানের সুযোগে দেবর সচীন্দ্র দেববর্মা ও মাধুরীর মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে৷ সম্প্রতী সন্তান সম্ভবা হয়ে পড়েছিল মাধুরী৷ গোটা ঘটনার সাক্ষী আধুইরা দেববর্মার স্ত্রী রাখী দেববর্মা৷ গর্ভস্থ সন্তান গর্ভপাত করার খবর রাখী ফাঁস করে দিতেই ঘটে বিপত্তি৷ অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট সচীন্দ্র মামলাটি চেপে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল রাখীকে৷ চারিত্রিক অধঃপতনের খবর ফাস হতেই বর্বোরচিত কান্ড ঘটিয়েছে সচীন্দ্রর নেতৃত্বে দুবৃত্তরা৷ হাত-পা বেধে বিবস্ত্র করে পিটিয়ে চারিত্রিক অধঃপতনের উল্টো অভিযোগ আনে রাখীর বিরুদ্ধে৷ অভিযোগ, গ্রাম্য সালিশী সভায় নাম করে মাধুরী দেববর্মা, বিশ্বলক্ষী দেববর্মা, রবিকন্যা দেববর্মা সহ জনা দশেক মিলে আধমরা করে ছাড়লেন রাখীকে৷ ক্ষোভে, অভিমানে অভিযুক্তদের বিরুদ্ধে রানীর বাজার থানায় মামলা করেছে বলে জানা গিয়েছে৷ বহু ঘটনায় রাজ্যে গ্রাম্য সালিশী সভায় মহিলা বিবস্ত্র করে পেটানোর সাক্ষী রয়েছে রাজ্যবাসী৷ অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই৷ মহিলারা নিরাপদ নয়৷ নৃশংস এই ঘটনায় সামাজিক অবহেলার মুখে পড়তে হয়েছে পারিবারিকভাবে নিগৃহীতা গৃহবধূকে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি৷ ধূপছড়া এডিসি ভিলেজ এলাকায় হতদরিদ্র আধুইরা দেববর্মার স্ত্রী রাখী দেববর্মা নৃশংস অত্যাচারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত৷ এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীর শাস্তির দাবীতে মহিলা মোর্চার দৃঢ় অবস্থানও তুলে ধরেন তিনি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top