News Flash

  • Home
  • Uncategorized
  • পিএমইজিপি স্কীমের অগ্রগতির জন্য রাজ্যে কুড়ি কোটি টাকায় হবে টেকনোলজি সেন্টার
Image

পিএমইজিপি স্কীমের অগ্রগতির জন্য রাজ্যে কুড়ি কোটি টাকায় হবে টেকনোলজি সেন্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজ্যে ছোট, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে অবস্থা খতিয়ে দেখতে এক পর্যালোচনা বৈঠক

শনিবার আগরতলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী কালরাজ মিশ্র রাজ্যের শিল্পমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারীকদের নিয়ে বৈঠক করেন৷ ছবি নিজস্ব৷

করেন সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী কালরাজ মিশ্র৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে শ্রীমিশ্র জানান, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামের স্থিতি জানার জন্যই তিনি রাজ্যে এসেছেন৷ বিভিন্ন সমস্যার বিষয়গুলি পর্যালোচনা বৈঠকে উঠলেও কেন্দ্রীয় এই প্রকল্প বাস্তবায়ন ভালভাবেই হয়েছে এরাজ্যে৷ তিনি জানান, এই স্কীমের সুযোগ সুবিধা আরও কীভাবে নেওয়া সম্ভব সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ এদিনের বৈঠকে বিশেষ করে আলোচনা হয়েছে ঋণ প্রদানে বিভিন্ন ব্যাঙ্কের ভূমিকা নিয়ে৷ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার বিষয়ে রাজ্য সরকার এবং উপস্থিত সুবিধাভোগীরা বিস্তারিত বর্ণনা দিয়েছেন৷ ব্যাঙ্ক আধিকারীকদের ঋণ প্রদানে সরলিকরণের জন্য অনুরোধ জানানো হয়েছে৷ ব্যাঙ্কের এই সহযোগিতা মিলিলে উদ্যোগপতিরা আরও উপকৃত হবেন৷
তিনি জানান, পিএমইজিপি স্কীম আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যে একটি টেকনোলজি সেন্টার গড়ে তোলা হবে৷ এর জন্য কুড়ি কুটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এদিকে, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, এদিনের বৈঠকে রাজ্য সরকার সঠিক সময়ে অর্থ বরাদ্দের বিষয়ে বিশেষ ভাবে জোর দিয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের তরফে অনুরোধ জানানো হয়েছে স্কীম বাস্তবায়নে পর্যাপ্ত অর্থের যোগান সঠিক সময়ে পাওয়া যায় তা নিশ্চিত করা হোক৷ এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে শিল্প ও বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top