নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): দীর্ঘদিন লুকোচুরির পর মঙ্গলবার রাতে তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে গ্রেফতার করা হয় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চিন্নাস্বামী কারনানকে| বুধবার সিএস কারনানের জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, চিন্নাস্বামী কারনানকে অন্তবর্তী জামিন দেওয়া যাবে না| সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এস কে কাউলের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, কারনানকে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ কারাদণ্ড দিয়েছে এবং তা বাইন্ডিং অর্ডার হওয়ায় সেই নির্দেশের পাল্টা নির্দেশ অন্য কোনও ডিভিশন বেঞ্চ জারি করতে পারবে না|
আদালত অবমাননার দায়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিএস কারনানকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট| সেই রায়ে সাসপেনশন ও অন্তবর্তী জামিন চেয়ে ফের শীর্ষ আদালতে আবেদন করেন চিন্নাস্বামী কারনান| কিন্তু, বুধবার কারনানের সেই আবেদন খাজির করে দিয়েছে সর্বোচ্চ আদালত| উল্লেখ্য, গত ১২ জুন বিচারপতির পদ থেকে অবসর নেন ৬২ বছরের চিন্নাস্বামী কারনান|

অন্তবর্তী জামিন দেওয়া যাবে না কারনানকে ঃ সুপ্রিম কোর্ট
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















