News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করল বিসিসিআই
Image

রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করল বিসিসিআই

মুম্বই, ২০ জুন (হি.স.) : ভারতীয় অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় ‘এ’ দলের কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই| সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি দ্রাবিড়কে ফের বেছে নিয়েছে| মার্চে কোচের পদে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল| এবার ভারতীয় দলের প্রাক্তন ‘দি ওয়াল’কে দুবছরের জন্য জুনিয়র দলের কোচের ভূমিকায় দেখা যাবে| চ্যাম্পিয়ন্স ট্রফির পরই বিরাটদের হেড কোচের পদে অনিল কুম্বলের মেয়াদ শেষ| যদিও মেয়াদ শেষের পরও বিরাটদের ক্যারিবিয়ন সফরে কুম্বলেকেই বহাল রেখেছে বিসিসিআই| তাঁর মেয়াদ শেষের আগেই বোর্ড অবশ্য নতুন কোচ বাছার কাজে তত্পর হয়ে উঠেছে| ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রাবিড়কেই সিনিয়র দলের কোচের পদে আনার জল্পনা তৈরি হয়| যদিও সৌরভ-সচিনের কমিটি জুনিয়র দলের কোচের দায়িত্বে দ্রাবিড়ের মেয়াদ দুবছর বাড়ানোয় সিনিয়র দলের দ্রাবিড়ের কোচ হওয়ার সম্ভবনায় প্রশ্ন চিহ্ন পড়ে গেল বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের|
উল্লেখ্য, দ্রাবিড়ের কোচিংয়েই ১৯-২০ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল| এরপর ২৩-২৬ জুলাই ও ৩১ জুলাই থেকে ৩ অগাষ্ট পর‌্যন্ত দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top