News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব গান্ধীর মর্মর মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা আড়ালিয়ায়
Image

রাজীব গান্ধীর মর্মর মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা আড়ালিয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ১৯৮৮ সালে স্থাপিত প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তপ্ত আড়ালিয়া ঘোষপাড়া৷ অভিযোগ, শাসক দলের ছাত্রছায়ায় আশ্রিত যুবকর্মী কৌশলে মূর্তিটি ভেঙ্গে ফেলে৷ অভিযুক্ত নান্টু দাসকে এই ব্যাপারে স্থানীয় কংগ্রেস কর্মীরা বাধা দিতে গেলে রবিবার তুলকালাম কান্ড ঘটে৷ মূলতঃ ইট ভাঙ্গার মেশিন বসানো নিয়ে ঝগড়ার সূত্রপাত৷ পিন্টু ঘোষ পরিবারিক সদস্যদের অসুস্থতার জন্য বাধা দেয় মেশিন চালাতে৷ নান্টু দাসের বাবার দান করা জমিতে বসানো হয়েছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মর্মর মূর্তি৷ এই  হযবরল ঘটনা সরজমিনে পরিদর্শন করতে গিয়ে যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতিতেই বচসা বাধে নান্টু দাস ও পিন্টু ঘোষের মধ্যে৷ অভিযুক্ত যুব কর্মী নান্টু দাসের বিরুদ্ধে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অবমাননা, মূর্তি ভাঙচুরের অভিযোগে সরব হয়ে উঠেন কংগ্রেস অনুরাগীরা৷ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, ছাত্রনেতা রাকেশ দাসরা মধ্যস্থতায় নামলেও সুরাহা হয়নি৷ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী অভিযোগ করেন নান্টু দাস প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি অবমাননা করেছেন৷ শাসক দল রাজ্য থেকে কংগ্রেস মনীষিদের নিশ্চিহ্ণ করার গভীর চক্রান্ত শুরু করেছেন৷ ৮৮ সালে মূর্তিটি স্থাপন হলেও এলাকার কংগ্রেস অনুরাগীরা সমাদর করে রেখেছিলেন৷ রাস্তার ড্রেইন সারাই করার নাম করে কৌশলে মূর্তিটি তছনছ করেছেন৷ অভিযুক্ত নান্টু দাসকে ১০ দিনের সময়সীমা বেধে দিয়েছেন পুনরায় একই স্থানে মর্মর মূর্তি পুনঃনির্মাণ করে দেওয়ার জন্য৷ কাজ করতে গড়িমসি করা হলে কংগ্রেস আইনী পথে হাটবে বলেও হুশিয়ারী দিয়েছেন শ্রীচক্রবর্তী৷ প্রসঙ্গত, নান্টু দাস প্রবল জনচাপে পড়ে আবারো স্বস্থানে পুনঃনির্মাণ করার আশ্বাস দেওয়ার পরিস্থিতি স্বাভাবি হয়৷ তবে, গোটা ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সদস্যদের মধ্যে উত্তেজনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top