News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন ভাতার নয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাল তৃণমূল
Image

বেতন ভাতার নয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ পে এন্ড পেনশন রিভিশন কমিটির রিপোর্ট প্রত্যাহার করে নিয়ে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবী জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সরকারী শিক্ষক, কর্মচারী এবং পেনশনার্সদের সাথে নিষ্ঠুর রসিকতা করেছে রাজ্য সরকার, কটাক্ষ তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণের৷ শুক্রবার বিধায়ক শ্রীবর্মণ প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং কর্মচারী নেতা সময় রায়কে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সামনে তাঁদের দলের অবস্থান স্পষ্ট করেন৷ সুদীপবাবু বলেন, ইতিপূর্বে কখনোই এ ধরনের প্রতারণা কোন রাজ্যের কর্মচারীদের সঙ্গে হয়নি৷ রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার টাকা জমিয়ে রেখে তা দিয়ে নতুন বেতন ক্রমের ঘোষণা দিয়েছে৷ রাজ্য সরকার পুরোপুরি ভাবে অনৈতিক কাজ করেছে৷
তিনি বলেন, পে এন্ড পেনশন রিভিশন কমিটির রিপোর্ট একটি মিথ্যা দলিল৷ এতে প্রতারণার কারসাজী করা হয়েছে৷ তাই রাজ্য সরকারের উচিৎ অনতিবিলম্বে তা প্রত্যাহার করে নেওয়া৷ একই সঙ্গে কর্মচারীদের নয়া বেতন-ক্রম দেওয়ার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথাও তিনি বলেন৷ তিনি চ্যালেঞ্জ করে বলেন, রাজ্য সরকার গত ৫টি আর্থিক বছরে কর্মচারীদের জন্য বরাদ্দ করা ১,৪৭৩ কোটি ১২ লক্ষ টাকা না দিয়ে তা জমিয়ে রাখে৷ এর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে৷ এবিষয়ে তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে ১৭০ কোটি ২৯ লক্ষ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৬০ কোটি ৫৪ লক্ষ টাকা, ২০১১-১২ অর্থবছরে ২১১ কোটি ২৭ লক্ষ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩৬৫ কোটি ১ লক্ষ টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ৫৬৫ কোটি ১ লক্ষ টাকা অব্যয়িত রয়েছে৷ তাঁর বক্তব্য, ৫টি অর্থবছরে অব্যয়িত মোট ১৪৭৩ কোটি ১২ লক্ষ টাকা দিয়ে বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারত রাজ্য সরকার৷ কিন্তু, তা না করে বকেয়া ৩৭ শতাংশ মহার্ঘ্য ভাতা বেসিকের সাথে মিশিয়ে দিয়েছে৷ কর্মচারীদের মহার্ঘভাতা দিয়ে তারপর ২২৫ হারে বেতন বৃদ্ধি করলেও কর্মচারীরা উপকৃত হত৷
তিনি আরও বলেন, রাজ্য সরকার যে ঘোষণা দিয়েছে সে অনুযায়ী এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন-ভাতার ফারাক আরও অনেক বেড়ে যাবে৷ অনেকক্ষেত্রেই একই পদে চাকরি করেও কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকারের কর্মচারীরা অর্ধেক বেতনও পাবেন না৷ এবিষয়ে দলমত নির্বিশেষে সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়া বিশেষ প্রয়োজন বলে তিনি দাবি জানান৷ শ্রীবর্মণের মতে, ইতিপূর্বে কখনই কর্মচারীদের সঙ্গে এই ধরনের চরম বঞ্চনার ঘটনা লক্ষ্য করা যায় নি৷ যদিও বামফ্রন্ট সরকার বরাবরই কর্মচারীদের ন্যায্য পাওনা না দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করে আসছিল৷
এদিন কর্মচারী নেতা সমর রায় বলেন, নয়া বেতনক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন শিক্ষকরা৷ এক তথ্য তুলে ধরে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের অধীন প্রাথমিক শিক্ষকরা পাবেন ৩৫৪০০ টাকা, সেখানে রাজ্যের শিক্ষকরা পাবেন ১৬৫৩০ টাকা৷ কেন্দ্রীয় সরকারের অধীন গ্র্যাজুয়েট শিক্ষকরা পাবেন ৪৪৯০০ টাকা, রাজ্য সরকারের অধীন শিক্ষকরা পাবেন ২৩৮৯০ টাকা৷ কেন্দ্রীয় সরকারের অধীন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকরা পাবেন ৪৭৬০০ টাকা, রাজ্য সরকারের অধীন শিক্ষকরা পাবেন ২৩৮৯০ টাকা৷ তা সত্বেও মুখ্যমন্ত্রী পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশকে নাইস বলেন কিভাবে, কটাক্ষ করেন তিনি৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top