News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক গাফিলতিতে সরকারী মামলায় পারিশ্রমিক পাচ্ছেন না আইনজীবীরা
Image

প্রশাসনিক গাফিলতিতে সরকারী মামলায় পারিশ্রমিক পাচ্ছেন না আইনজীবীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ প্রশাসনিক গাফিলতিতে সরকারী মামলায় নিযুক্ত আইনজীবীরা পারিশ্রমিক পাচ্ছেন না৷ দপ্তর বলছে ব্যাঙ্ক এ্যকাউন্টের সাথে আধার লিংক হয়নি৷ এদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য এ্যকাউন্টের সাথে আধার এবং প্যান নম্বর লিংক করা আছে৷ এই গ্যাড়াকলে দীর্ঘদিন ধরে সরকারী মামলায় নিযুক্ত আইনজীবীরা পারিশ্রমিক পাচ্ছেন না৷
বিভিন্ন দপ্তরের মামলা পরিচালনার জন্য আইনজীবী নিযুক্ত করা হয়৷ আইনজীবীরা এর জন্য দপ্তরের বিল জমা দেন৷ কিন্তু, গত ৮ নভেম্বরের বিমুদ্রাকরণের পদক্ষেপের পর থেকে সমস্ত লেনদেন অনলাইনে হবে বলে দপ্তর আইনজীবীদের জানিয়ে দেয়৷ সে মোতাবেক একটি ফর্ম সংশ্লীষ্ট দপ্তরের তরফে আইনজীবীদের দেওয়া৷ তাতে, ব্যাঙ্ক এ্যাকাউন্টের যাবতীয় তথ্য, আধার এবং প্যান কার্ড নম্বর ইত্যাদি জানানোর জন্য বলা হয় আইনজীবীদের৷ কিন্তু, সময়মতো বিল এবং দপ্তর কর্তৃক প্রদেয় ফর্ম সঠিকভাবে পূরণ দেওয়ার পরও পারিশ্রমিক পাচ্ছিলেন না বহু আইনজীবী৷ এবিষয়ে জনৈক আইনজীবী জানিয়েছেন, সরকারী দপ্তরের মামলা পরিচালনার পর সময়মতো বিল জমা দেওয়া হয়েছে৷ সাথে বেনিফিসারি ফর্ম যেখানে ব্যাঙ্ক এ্যকাউন্টের যাবতীয় তথ্য যেমন এ্যকাউন্ট নম্বর, আইএফসি কোড ইত্যাদি, ভোটার আইডি কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, প্যান নম্বর সমস্ত কিছুই তাতে উল্লেখ করা হয়েছে৷ কিন্তু, বেশ কিছুদিন পর খোঁজ নিয়ে দেখা গেল কোন পারিশ্রমিক এ্যকাউেন্টে ঢুকেনি৷ এবিষয়ে দপ্তরে খোঁজ নিয়ে জানা গেল, ব্যাঙ্কের আইএফসি কোডের সাথে আধার যুক্ত হয়নি, তাই এ্যকাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না৷ এবিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, এ্যকাউন্টের সাথে আধার এবং প্যান নম্বর যুক্ত করা আছে৷ এনিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, অনলাইন লেনদেন সম্পর্কে সরকারী দপ্তরের কর্মীদের ধারণা কম, তাই হয়তো বা সমস্যা হচ্ছে৷ বিশেষ করে, শিক্ষা দপ্তরের বিরুদ্ধে এধরনের অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে৷ জনৈক আইনজীবী এবিষয়ে জানান, ত্রিপুরা হাইকোর্টের ইউকো ব্যাঙ্কের ব্যাঞ্চ ম্যানেজার জানিয়েছেন অনলাইন লেনদেনে যদি কোন দপ্তরের সমস্যা হয়ে থাকে তাহলে তাঁদের প্রশিক্ষন দিতেও তাঁরা প্রস্তুত৷ জানা গেছে, এই উদ্ভুত সমস্যার শিকার রাজ্যের প্রায় ১৫০ থেকে ২০০ জন আইনজীবী৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top