মুম্বই, ১৫ জুন (হি.স.) : ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধক্ষ্য জ্যোতি বাজপেয়ি ৱুধবার কানপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন| পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে| মৃতু্যকালে বাজপেয়ির বয়স হয়েছিল ৮০ বছর| দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি| উত্তরপ্রদেশের সবচেয়ে সম্মানীয় ক্রীড়া প্রশাসক ছিলেন বাজপেয়ি| তাঁর সৌজন্যেই কানপুরের গ্রিনপার্কে ভারত অনেক ম্যাচ পেয়েছে| বোর্ডের কোষাধক্ষ্য ছাড়াও যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি| ২০০৩ বিশ্বকাপে ভারতীয় দলের ম্যানেজারও ছিলেন তিনি| বোর্ডের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয়েছে, উত্তরপ্রদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য বাজপেয়ির অবদান অনস্বীকার্য| উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পদের দায়িত্ব পালন করেছেন তিনি|

বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধক্ষ্য জ্যোতি বাজপেয়ির জীবনাবসান
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















