News Flash

  • Home
  • Uncategorized
  • গবাদি পশু বিধি, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

গবাদি পশু বিধি, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): গবাদি পশু কেনাবেচা বিধি জারি করা নিয়ে সাম্প্রতিক নির্দেশিকার ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট| গত মে মাসের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দেশের হাট-বাজারে এ বার থেকে কোনও গবাদি পশু জবাইয়ের উদ্দেশ্যে বিক্রি করা যাবে না| এই নির্দেশিকার প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে অগরওয়াল এবং এস কে কলের অবসরকালীন বেঞ্চ আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছ থেকে এর যথাযথ ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে| এই মামলার পুনরায় শুনানি হবে আগামী ১১ জুলাই| সরকার পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল পিএস নরসিমা সুপ্রিম কোর্টে এ দিন অবশ্য জানিয়েছেন, গবাদি পশুর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেই এই নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র|
উল্লেখ্য, গত মে মাসে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছিল, গবাদি পশু শুধুমাত্র চাষের কাজেই কেনাবেচা করা যাবে| ক্রেতা ও বিক্রেতা উভয়কেই এর স্বপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে| লিখিত ভাবে জানাতে হবে, জবাইয়ের জন্য পশুগুলি কেনাবেচা করা হচ্ছে না| এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন অনেকেই|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top