News Flash

  • Home
  • Uncategorized
  • ছলনা করে অর্থ উপার্জন উদয়পুরে আটক মহিলা
Image

ছলনা করে অর্থ উপার্জন উদয়পুরে আটক মহিলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ জুন৷৷ ছলনা করে অর্থ উপার্জন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা৷ ঘটনা মন্দিরনগরী উদয়পুরে৷ পরে জনগণ ঐ মহিলাকে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ পুলিশের কাছে ঐ মহিলা জানিয়েছেন, পেটের তাগিদেই তিনি এই প্রতারণামূলক কাজ করছেন৷
সংবাদে প্রকাশ, উদয়পুর শহর ও শহরতীর বিভিন্ন স্থানে কয়েকজন মহিলা মানুষের কাছ থেকে সহানুভূতির বিনিময়ে অর্থ উপার্জন করছেন৷ তাদের মধ্যে একজন একটি অগ্ণিদগ্দ ছেলের ছবি জনসমক্ষে তুলে ধরে আর্থিক সাহায্য প্রার্থনা করেন৷ কোন কোন সময় সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ আবার অনেকেই দেন না৷ এভাবেই কিছু মহিলা উদয়পুরের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আয় করছে৷ গত ৯ জুন এক মহিলা অগ্ণিদগ্দ একটি ছেলের ছবি হাতে নিয়ে চিকিৎসার জন্য জনৈক ব্যক্তির কাছে সাহায্য চান৷ তখন ঐ ব্যক্তি দশ টাকা দিয়ে সাহায্য করেছিলেন৷ কিন্তু, মঙ্গলবার দুপুরে ঐ ব্যক্তির কাছে অন্য এক মহিলা ঐ একই ছবি নিয়ে সাহায্যের জন্য যান৷ দ্বিতীয় মহিলাটিও বলছেন ছবিতে অগ্ণিদগ্দ ঐ ছেলেটি তার ছেলে৷ সচেতন ঐ ব্যক্তির সন্দেহ হয়৷ তিনি নানা ধরনের প্রশ্ণ করতে থাকেন মহিলাকে৷ কথাবার্তায় অসংলগ্ণতা পেয়ে তিনি খোঁজ খবর নিয়ে আর কে পুর মহিলা থানায় বিষয়টি জানান৷ মহিলা থানার পুলিশ গিয়ে ঐ মহিলাকে থানায় নিয়ে যায়৷ জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ জানা গিয়েছে একটি চক্র সক্রিয় রয়েছে উদয়পুরে৷ এইসব ছবি দেখিয়ে মানুষের সহানুভূতির উপর ভর দিয়ে উপার্জন করে চলেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top