News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ ব্যাঙ্কের বিশ্রামগঞ্জ শাখায় গ্রাহক হয়রানির মারাত্মক অভিযোগ
Image

গ্রামীণ ব্যাঙ্কের বিশ্রামগঞ্জ শাখায় গ্রাহক হয়রানির মারাত্মক অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১  জুন৷৷ বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি কথা শোনা যাচ্ছে প্রতিটি গ্রাহকদের মুখ থেকে৷ এমনই অভিযোগ ওঠেছে যে যদি কোন গ্রাহক টাকা তুলতে যায় তখন তাদের বলা হয় ইন্টারনেট খারাপ আবার কর্মচারীরও অভাব৷ কিন্তু এইসব কারনে বহু গ্রাহক ব্যাঙ্কে টাকা জমা করতে ইচ্ছা থাকলেও দূরে সরে থাকে৷ আর তাছাড়া বিশ্রামগঞ্জ গ্রামীন ব্যাঙ্কে গ্রাহক হয়রানী হচ্ছে পুরানো ব্যাপার৷  গ্রাহকরা অভিযোগ তুলেছেন ব্যাঙ্কের পূর্বতন ম্যানজার জয়দ্বীপ মুখার্জীর সময় থেকেই গ্রাহক হয়রানি শুরু হয়েছে৷ বিগত একমাস আগে বদলি হয়ে গেছে৷ বর্তমান ম্যানজার মুক্তি দত্ত মজুমদার৷ পূর্বের ম্যানেজার জয়দ্বীপবাবু বিশ্রামগঞ্জে থাকাকালীন ষোল জন চাকুরীরত গ্রাহকদের হোম লোনের জন্য আবেদন পত্রও অন্যান্য নথিপত্র জমা নেন৷ কিন্তু লোন দেওয়া হবে হচ্ছে বলে দু’তিনমাস অতিক্রান্ত করে নেয়৷ এমনই সময় বদলিও হয়ে যান তিনি৷ এখন বর্তমান ম্যানাজার জানান যদি হোম লোন পেতে হয় তাহলে পুনঃরায় আবেদন ও কাগজ পত্র দাখিল করতে হবে৷ গ্রাহকরা বলেন কেন আমরা আবার আবেদন করব? এও জানা গেছে ব্যাঙ্কে কাগজ পত্র ও প্ল্যান জমা দিতে দশ হাজার টাকা করে খরচ হয়েছে৷ ডিডিও প্রদেয় সাটিফিকেটও জমা দেওয়া হয়েছে৷ দ্বিতীয়বার ডিডিও সাটির্ফিকেটও দেওয়ার জন্য অস্বীকার করবে৷ এ ব্যাপারে পূর্বের ম্যানাজারের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি বলেন আইটি রিটার্ন ফাইল জমা করতে হবে৷ তবে এবিষয়ে তাদেরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে লোন পাওয়া যাবে না৷ কেন আমাদেরকে দশ হাজার টাকা খরচ করিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে জানানো হয় অফিসিয়াল কাজ তো করতেই হবে৷ তাছাড়া অভিযোগ ওঠেছে ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মী ব্যাঙ্কের ভিতরে অফিস চলাকালে ব্যাঙ্কের ভিতরে গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের মদতে হয়রানি করছেন৷ তাছাড়া যদি কেউ ব্যাঙ্কে লোনের জন্য যায় ব্যাঙ্ককর্মীরা দেখিয়ে দেন অস্থায়ী কর্মীকে৷ বিনিময়ে লোনের ১৫ শতাংশ টাকা তাকে দিতে হয়৷ তাই এই সকল হয়রানির হাত থেকে রক্ষা করতে এবং সুষ্ঠ পরিষেবার দাবী ওঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top