News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞান স্নাতক শিক্ষক মামলার রায়ে চ্যালেঞ্জ জানাবে না রাজ্য সরকার, ক্ষোভে ফঁুসছেন চাকুরীচ্যুতরা
Image

বিজ্ঞান স্নাতক শিক্ষক মামলার রায়ে চ্যালেঞ্জ জানাবে না রাজ্য সরকার, ক্ষোভে ফঁুসছেন চাকুরীচ্যুতরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ ক্ষোভে ফঁুসছেন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ বিজ্ঞান স্নাতক শিক্ষকদের চাকুরী উচ্চ

শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে চাকুরীচ্যুত শিক্ষকরা জড়ো হন৷ নিজস্ব ছবি৷

আদালতের রায়ে বহাল থাকায় চাকুরীচ্যুত শিক্ষকদের ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে৷ শনিবার রাজধানী আগরতলায় এরই বহিঃপ্রকাশের আংশিক ছবি ফুটে উঠে৷ চাকুরীচ্যুত শিক্ষকরা এদিন রবীন্দ্র ভবন চত্বরে জড়ো হন৷ বিষয় ছিল, সম দোষে দোষী হয়েও বহাল তবিয়তে বিজ্ঞান স্নাতকরা চাকুরী করবেন৷ অথচ ১০৩২৩ জন শিক্ষকদের সরকারের পাশে থাকার আশ্বাসের উপর নির্ভর করে চলতে হবে৷ তাই দাবি উঠেছে, চাকুরীচ্যুতদের মধ্যে যাঁরা টেট উত্তীর্ণ হয়ে চাকুরী পাবেন এবং যাঁদের ১৩ হাজার নতুন পদে নিয়োগ করবে রাজ্য সরকার, তাদের রেগুলার স্কেল দিতে হবে৷ ফিক্সড পে’তে চাকুরী তারা মেনে নেবেন না৷ এনিয়ে চাকুরীচ্যুত শিক্ষকরা আন্দোলনমুখী হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন বলে আভাষ মিলেছে৷ কারণ, রাজ্য সরকারের ভুলের মাশুল দিতে গিয়ে আরও পাঁচ বছর চাকুরীতে রেগুলার হওয়ার জন্য তাঁরা মুখিয়ে থাকতে চান না৷
বিজ্ঞান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ত্রিপুরা উচ্চ আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে রাজ্য সরকার বিচার বিশ্লেষণ শুরু করেছে৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল সংক্রান্ত মামলার রায় থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার এবারের রায়ের বিরুদ্ধে আর কোন মামলা করতে যাবেনা বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে৷ এক্ষেত্রে আদালতের রায় মেনে চলার বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে৷ যদিও পূর্ণাঙ্গ নিদের্শনামা এখনো সরকারের কাছে এসে পৌঁছায়নি৷ সংশ্লিষ্ট এই মামলার চূড়ান্ত রায় দান করতে গিয়ে শুক্রবার হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র এই মামলার আবেদনকারীদের মধ্যে যোগ্যদের আগামী ৬ মাসের মধ্যে চাকুরী প্রদানের আদেশ দেন৷ আদালতের নির্দেশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের আইন ও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, এখনো নির্দেশের প্রতিলিপি রাজ্য সরকারের কাছে এসে পৌঁছায়নি৷ এটি পাওয়ার পরেই সরকার নির্দেশের তর্জমা করবে৷ রাজ্য সরকার চাকুরী দেওয়ার বিরুদ্ধে নয়৷
তিনি বলেন, ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করে যে কঠিন রায় দিয়েছে আদালত তা রাজ্য সরকার মানতে বাধ্য হয়েছে৷ আর এই ক্ষেত্রে ১০ জনকে চাকুরী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সরকার আগামী কিছু দিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে৷ তবে এই ১০ জনের চাকুরী শিক্ষা দপ্তরেই দিতে হবে এমন কোন কথা নেই৷
ধারণা করা হচ্ছে, চাকুরীচ্যুত শিক্ষকদের ক্ষোভ আরো বেড়ে যাওয়ার পিছনে মূল বিষয় হল, রাজ্য সরকার বিজ্ঞান স্নাতক শিক্ষক মামলায় উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাবে না৷ আদালত যে রায় দিয়েছে তা মেনে নেবে৷ রাজ্য সরকারের আদালতের রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চাকুরীচ্যুতদের বক্তব্য, হাইকোর্টের গুয়াহাটি বেঞ্চের রায় মেনে পূর্বে কয়েকজন মামলাকারীদের চাকুরী দেওয়া হতো, তাহলে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিলের ঘটনা ঘটত না৷
রাজ্য সরকার বিজ্ঞান স্নাতক শিক্ষক মামলায় আদালতের রায় মেনে নিয়েছে, তা আঁচ করতে পেরেই আজ বিকালে রবীন্দ্র ভবন চত্বরে চাকুরীচ্যুত শিক্ষকরা জড়ো হন৷ এই খবর পেয়ে আরক্ষা প্রশাসন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রবীন্দ্র ভবন চত্বরে৷ পরে তারা সেখান থেকে নেহেরু পার্কে চলে যান৷ সেখানে গিয়ে তারা পরবর্তী আন্দোলন কর্মসূচী নিয়ে আলোচনা করেন৷ যতদূর জানা গেছে, ২/৩ দিনের মধ্যে চাকুরীচ্যুত শিক্ষকরা তাদের দাবি আদায়ে আলোচনার জন্য এক হল সভার আয়োজন করবেন৷ তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চাকুরী করার পরও পুনরায় নিয়োগ পেলে ফিক্সড পে’তে চাকুরী করতে হবে৷ টেট উত্তীর্ণ হয়ে চাকুরীচ্যুতদের মধ্যে যারাই শিক্ষক পদে চাকুরী পাবেন, তাঁদেরও ফিক্সড পে’তে পাঁচ বছর চাকুরী করতে হবে৷ চাকুরীচ্যুতদের মধ্যে অনেকেই ইতিমধ্যে রেগুলার হয়ে গেছেন৷ অথচ তাদের পুণরায় পাঁচ বছর ফিক্সড পে’তে চাকুরী করতে হবে৷ কিন্তু, গতকাল উচ্চ আদালত বিজ্ঞান স্নাতক শিক্ষকদের চাকুরীতে বহাল রাখার রায় দিয়েছেন৷ ফলে, তাঁদের চাকুরী বাতিল হচ্ছে না৷ পাশাপাশি তাঁরা যেহেতু ২০১২ সালে চাকুরীতে নিয়োগ হয়েছেন, তাই পাঁচ বছর সময়কাল সমাপ্তি হতেই তাঁরা রেগুলারও হয়ে যাবেন৷ এসমস্ত বিষয়কে ঘিরেই চাকুরীচ্যুত শিক্ষকদের ক্ষোভ চরম আকার ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে৷
তাঁদের সাফ কথা, পুণরায় চাকুরীতে নিয়োগ হওয়ার পর কোন অবস্থাতেই ফিক্সড পে’তে তাঁরা চাকুরী করবেন না৷ যারা চাকুরী টেট উত্তীর্ণ হয়ে পাবেন এবং যাদেরকে ১৩ হাজার নতুন পদে নিয়োগ করা হবে প্রত্যেককেই রেগুলার হিসেবে চাকুরী দিতে হবে৷ এই দাবিতে চাকুরীচ্যুতরা আন্দোলনমুখী হচ্ছেন বলে আভাষ পাওয়া গেছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top