News Flash

  • Home
  • Uncategorized
  • কোচিতে বিদেশী মালবাহী জাহাজের ধাক্কা নৌকায়, হত দুই মৎস্যজীবী, জখম ১১জন
Image

কোচিতে বিদেশী মালবাহী জাহাজের ধাক্কা নৌকায়, হত দুই মৎস্যজীবী, জখম ১১জন

কোচি, ১১ জুন (হি.স.) : কেরলার উপকূলে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় ধাক্কা মারল বিদেশী মালবাহী জাহাজ। রবিবার ভোর রাতের এই ঘটনায় নিহত হয়েছেন দুইজন মৎস্যজীবী। জখম হয়েছেন আরও ১১ মৎস্যজীবী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুজনের অবস্থা খারাপ বলে জানিয়েছে পুলিশ।এখনও নিখোঁজ একজন । ‘অ্যাম্বার’ নামে পানামার জাহাজটিকে কর্মীসমেত আটক করেছে নৌ ও উপকূল রক্ষী বাহিনী।
জানা গেছে, শনিবার রাত দুটো নাগাদ কোচি উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় ধাক্কা মারে পানামায় রেজিস্ট্রিভুক্ত একটি মালবাহী জাহাজ। ওই ঘটনায় দুইজন মত্স্যজীবী মারা যান। জখম হন আরও ১১ মৎস্যজীবী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা খারাপ বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। একজন নিখোঁজ।
এদিকে, ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও ব্যাপক তল্লাশি চালিয়ে নৌ ও উপকূল রক্ষী বাহিনী শেষ পর্যন্ত ‘অ্যাম্বার’ নামে পানামার জাহাজটিকে কর্মীসমেত আটক করে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top