News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতির তান্ডবে তছনছ পঃ ঘিলাতলী, ফসলের ব্যাপক ক্ষতি
Image

বন্য হাতির তান্ডবে তছনছ পঃ ঘিলাতলী, ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ বন্য হাতির তান্ডবে যুবুথুবু কল্যাণপুরবাসী৷ বুধবার রাতে হাতির পাল গ্রামে প্রবেশ করে বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দেয়৷ ঘটনা পশ্চিম ঘিলাতলীর কান্তিয়াঠাকুর গ্রামে৷ বন্য হাতির পাল হানা দিয়ে ব্যাপক ক্ষতি করেছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন পরপর বন্য হাতি এলাকায় তান্ডব চালাচ্ছে৷ অভিযোগ, বন দপ্তরের কর্মীরা দিবানিদ্রায় আচ্ছন্ন থাকেন৷ নির্বিচারে বন নিধনের ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসছে বন্য হাতির দল৷ পাঁচদিন ধরে হাতির দল গ্রামে তান্ডব করলেও কোন হেলদোল নেই বন্য দপ্তরের কর্মকর্তাদের৷ গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর৷ বন্য হাতির দল রাতে হানা দিয়ে ফসল নষ্ট করে চলে যাচ্ছে৷ অভিযোগ, স্থানীয় বন দপ্তরের শাখা অফিসে ফোন করা হলেও কর্ণপাত করেননি কেউ৷ গ্রামবাসী রাতের অন্ধকারে জানমাল নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছেন৷ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সক্রিয় ভূমিকা দাবী জানিয়েছেন ঘিলাতলী কান্তিয়া ঠাকুর গ্রামের বাসিন্দারা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top