News Flash

  • Home
  • Uncategorized
  • চট্টগ্রামে চাকমাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসে ডেপুটেশন ও স্মারক
Image

চট্টগ্রামে চাকমাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসে ডেপুটেশন ও স্মারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে চাকমা জনজাতিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে

চট্টগ্রামে চাকমাদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় মিছিল৷ ছবি নিজস্ব৷

সরব হয়েছে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া৷ বৃহস্পতিবার চাকমা সম্প্রদায়ের কয়েকশো মানুষের একটি বিক্ষোভ মিছিল আগরতলা শহর পরিক্রমা করে৷ মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে রওয়ানা হয়ে সার্কিট হাউস সংলগ্ণ বাংলাদেশ ভিসা অফিসরে সামনে জড়ো হয়৷ সেখান থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আগরতলাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কাছে ছয় দফা দাবি সনদ তুলে দেয়৷
দাবিগুলির মধ্যে অন্যতম হল বাংলাদেশে থাকা বৌদ্ধ, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অংশের মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করা৷ দুই জুনের হামলায় যারা মারা গিয়েছেন কিংবা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা, চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করা, সর্বোপরি বাংলাদেশ সরকার ও চাকমাদের মধ্যেকার ১৯৯৭ সালের শান্তি চুক্তি কার্যকর করা৷
প্রসঙ্গত, আবারও মুসলিমদের আক্রমণের শিকার হতে হল সাতজন নিরীহ বৃদ্ধ-বৃদ্ধাকে৷ তাদের আগুনে পুড়িয়ে মারা হয়েছে৷ এমনকি জ্বালিয়ে দেওয়া হয়েছে তিন শতাধিক বাড়ি ঘর৷ গত ২ জুনও পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় নারকীয় হত্যালীলা সংগঠিত হয়৷ হামলায় গুরুতর ভাবে অগ্ণিদগ্দ হয়েছেন প্রচুর মানুষ৷ যুবক বয়সীরা কোনওক্রমে জঙ্গলে পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও মহিলা ও শিশুরা মরাত্মকভাবে জখম হয়েছেন৷
ত্রিপুরার সীমান্ত সংলগ্ণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে চাকমাদের উপর এই হামলার ঘটনা নতুন কিছু নয়৷ মুসলিমদের আক্রমণের শিকার হয়ে প্রায়শঃই সেখানকার চাকমা সম্প্রদায়ের লোকজন ত্রিপুরায় চলে আসেন৷ এনিয়ে কয়েক দশক রক্তক্ষয়ী সংঘর্ষও হয়ে গেছে বাংলাদেশ সেনার সাথে শান্তি বাহিনীর৷ কিন্তু, ১৯৯৭ সালে তদানিন্তন বাংলাদেশ সরকারের সাথে একটি শান্তি চুক্তি হলে সংঘর্ষের সমাপ্তি ঘটে৷ এরপর আবারও যে পার্বত্য চট্টগ্রামে অশান্তি ফিরে আসছে তা এই ঘটনা থেকেই প্রমাণিত৷ চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি শোভা রঞ্জন চাকমা অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় এই বর্বরোচিত ঘটনাটি সংগঠিত হয়৷ স্থানীয় পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনীর সহযোগিতায় সেদিন সেটেলার মুসলিমরা একটি মিছিল থেকে তিনটি উপজাতি গ্রামের তিন শতাধিক বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়৷ পাশাপাশি চলে লুটতরাজ৷ শুভ রঞ্জন চাকমা আরও বলেন, বাংলাদেশের চাকমারা অস্তিত্ব সংকটে ভুগছেন৷ চিন তিববতের সঙ্গে যা করেছে তাই হচ্ছে চট্টগ্রামে৷ বাংলাদেশ সরকারের সদিচ্ছা থাকলে উপজাতিদের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে৷ এই বিষয়ে ভারত সরকার উপজাতিদের যে সব ব্যবস্থা নিয়েছে তার অনুকরণ করতে পারে বাংলাদেশ সরকার৷ শুভ রঞ্জন চাকাম জানান, শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে৷ ফলে ইতিমধ্যেই সেই দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বহু চাকমা জনগোষ্ঠীর জনগণ আশ্রয় নিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top