News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে রাজ্যে রেল অবরোধ যুব কংগ্রেসের
Image

মধ্যপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে রাজ্যে রেল অবরোধ যুব কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ মধ্যপ্রদেশের কৃষকদের উপর শিবরাজ সিং চৌহান সরকারের ক্রূঢ় দৃষ্টিভঙ্গির প্রতিবাদে

প্রদেশ যুব কংগ্রেসের রেল অবরোধ আন্দোলন৷ আগরতলা রেল স্টেশন থেকে বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

সরব সর্বভারতীয় যুব কংগ্রেস৷ দেশব্যাপী আন্দোলনের কর্মসূচীর ডাক দেন যুব কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্বরা৷ অনুরূপ কর্মসূচীর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রাজেও রেল অবরোধ আন্দোলন সংগঠিত করে যুব কংগ্রেস৷
এদিন সকাল এগারটায় আগরতলা স্টেশনে মূল রেল অবরোধ আন্দোলন করে যুব কংগ্রেসের প্রদেশ নেতৃত্বরা৷ রেল ট্রেকে বসে রেল অবরোধ করেন তারা৷ দীর্ঘ সময় রেল পুলিশের তদ্বিরতায় অবরোধ থেকে সরেন যুব কংগ্রেস কর্মীরা৷ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী বিজেপির কড়া সমালোচনা করেন৷ তাঁর অভিযোগ, কৃষকদের ঋণ মুকুব করার প্রতিশ্রুতি লঙ্ঘণ করেছে মোদি সরকার৷ মধ্যপ্রদেশের মৌসুরে চরম স্বৈরাচারী হয়ে উঠেছে চৌহান সরকার৷ নির্বিচারে নীরিহ কৃষকদের উপর গুলি বর্ষণ করে কন্ঠরোধ করার চেষ্টা হচ্ছে৷ তিনি বলেন, মধ্যপ্রদেশে জনগণের ভোটে জয়ী একটি স্বৈরতান্ত্রিক সরকার চলছে৷ এই পরিস্থিতিতে যুব কংগ্রেস কৃষক অধিকার রক্ষায় বিজেপির বিরুদ্ধে নির্নায়ক শক্তি হয়ে উঠবে বলে দাবী করেন সুশান্ত বাবু৷ তিনি অভিযোগ করেন, শুধুমাত্র মধ্যপ্রদেশ না, গোটা দেশে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না৷ কৃষক আত্মহত্যা করছেন৷ এতদিন তিনি আন্দোলনরত কৃষকদের হত্যার অভিযোগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেন৷ শুধু আইন নয়, আইনগত ব্যবস্থা গ্রহণে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ এদিকে, বৃহত্তর কৃষক স্বার্থে যুব কংগ্রেস রাজ্যজুড়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জনস্বার্থে আন্দোলন তেজী করারও ডাক দেন শ্রীচক্রবর্তী৷ রেল অবরোধ আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক সমরজিৎ দে প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top