News Flash

  • Home
  • Uncategorized
  • ভোল পাল্টাচ্ছে বিজেপি’র, অবামদের সাথে সমঝোতার ইঙ্গিত সনোয়ালের
Image

ভোল পাল্টাচ্ছে বিজেপি’র, অবামদের সাথে সমঝোতার ইঙ্গিত সনোয়ালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ভোল পাল্টাচ্ছে বিজেপি’র৷ প্রদেশ নেতৃত্বের নির্বাচনে একলা নীতি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বক্তব্যে৷ জোটের প্রশ্ণে তাঁর সাফ কথা, সময় আসলে এবিষয়ে চিন্তাভাবনা করবে দল৷ ফলে, ধারণা করা হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বামবিরোধী রাজনৈতিক দলগুলির সাথে সমঝোতার পথে হাঁটবে বিজেপি৷
শনিবার সাংবাদিক সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জোটের প্রশ্ণে ঝেড়ে কাশেননি৷ জানিয়েছেন, এখনই এবিষয়ে কিছু বলা সম্ভব নয়৷ কিন্তু, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই৷ সময় আসলে তখন এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিনি এও বলেন, প্রদেশ নেতৃত্বের সম্মতিক্রমেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল৷ তাতে ধারণা করা হচ্ছে, নির্বাচনে একলা চলো নীতি থেকে সড়ে আসতে পারে বিজেপি৷
এদিন শ্রীসনোয়াল বলেন, পূর্বের কোন কেন্দ্রীয় সরকার ত্রিপুরার উন্নয়ন নিয়ে ভাবেনি৷ কেবল ত্রিপুরা নয়, সমগ্র পূর্বোত্তর নিয়ে তাদের কোন আগ্রহ ছিল না৷ ফলে, স্বাধীনতার দীর্ঘকাল পড়েও এই অঞ্চল এখনো অনুন্নত রয়ে গেছে৷ তাঁর দাবি, মোদী সরকার পূর্বোত্তরকে অর্গানিক হাব হিসেবে গড়ে তুলতে চাইছে৷ পর্যটন ক্ষেত্রে ত্রিপুরাকে গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ তাঁর মতে, পূর্বোত্তরের রাজ্যগুলির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে যথেষ্ট ক্ষমতা রয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন পরিকাঠামো উন্নয়ন না হলে কোন রাজ্য এগিয়ে যেতে পারে না৷ তাই এই অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে৷ যোগাযোগ থেকে শুরু করে তথ্য-প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে এই অঞ্চলকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা চলছে৷
এদিন তিনি ক্ষোভের সুরে বলেন, বাম জমানায় ত্রিপুরায় কোন উন্নয়ন হয়নি৷ নবীণ প্রজন্ম থেকে শুরু করে কৃষক সকলেই উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত৷ তাঁর দাবি, দূর্নীতিগ্রস্থ প্রশাসন দিয়ে রাজ্যের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়৷ উদাহরণ হিসেবে তিনি বলেন, গত এক বছরে আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত ৮০ জন দূর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, বামফ্রন্ট সরকার এরাজ্যে মানুষের জীবনশৈলীতে পরিবর্তন আসুক তা চায় না৷ কিন্তু, বিজেপি ক্ষমতায় আসলে এরাজ্যের খোলনলচে বদলে ফেলা হবে৷ তিনি মনে করেন, রাজ্যের ভাগ্য পরিবর্তনে নবীণ প্রজন্ম প্রধান ভূমিকা নিতে পারে৷ তাই তিনি নবীণ প্রজন্মকে রাজ্যের ভবিষ্যৎ পরিবর্তনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন৷
তিনি জানান, গত এক বছরে বিজেপি সরকারে আসার পর আসামে ৪০ হাজার কোটি বিনিয়োগ হয়েছে৷ তাতে ৪০ হাজার কর্মসংস্থান হয়েছে৷ এদিন তিনি দাবি করেন, এরাজ্যে উপজাতিরা এখনো উন্নয়নো ছোয়া থেকে বঞ্চিত৷ এর জন্য তিনি বামফ্রন্ট সরকারকেই দায়ী করেছেন৷ তিনি এও বলেন, বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসলে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে বেকারদের সহায়তা করবে৷ যাতে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারে৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বহু প্রকল্প ঘোষণা করেছেন৷ কিন্তু, এরাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top