News Flash

  • Home
  • Uncategorized
  • পশু আইন না বুঝে ভুল ব্যাখ্যা করা হচ্ছে ঃ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী
Image

পশু আইন না বুঝে ভুল ব্যাখ্যা করা হচ্ছে ঃ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ পশু আইন নিয়ে যারাই বিরোধীতা করছেন তাঁরা না বুঝে কিংবা ভুল বুঝে প্রতিবাদী

শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ড হর্ষ বর্ধন৷ ছবি-পিআইবি৷

হয়েছেন৷ শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এইভাবেই কটাক্ষ করেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ড হর্ষ বর্ধন৷ তাঁর বক্তব্য, আইনে কোথাও গো-হত্যা নিষিদ্ধ কিংবা খাদ্যাভ্যাসে আঘাত এমন কোন কিছুই উল্লেখ নেই৷ তবুও, যদি কারো এই আইন নিয়ে কোন আপত্তি থাকে, তাহলে যুক্তি সহকারে জানালে আইনসম্মত হলে সংশোধনের জন্য বিবেচনা করা হবে৷ তবে, সেক্ষেত্রে সুপ্রীম কোর্টের সম্মতি মিললে তখনই তা সম্ভব হবে, জানান তিনি৷
এদিন ড বর্ধন বলেন, নয়া পশু আইন নিয়ে অযথা বিতর্কের সৃষ্টি হয়েছে৷ এই আইনটি বহু পুরনো৷ এতদিন হিমঘরে পড়ে ছিল৷ সম্প্রতি গরু পাচার রুধে সুপ্রীম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷ এই মামলায় সুপ্রীম কোর্ট পশু আইন কার্যকরের নির্দেশ দেয়৷
তিনি জানান, আইন প্রণয়নের আগে বিভিন্ন রাজ্যের সাথে আলোচনা হয়েছে৷ তাদের মতামতের ভিত্তিতেই আইনটিতে সংশোধনীও আনা হয়েছে৷ কিন্তু, এখন অযথা এই আইন নিয়ে কোন কোন মহলে মতবিরোধ দেখা দিয়েছে৷ তাঁর বক্তব্য, যারাই এই আইনের বিরোধীতা করছেন, তারা ইচ্ছে করে আইনে কি বলা আছে তা বুঝতে চাইছেন না৷ না বুঝেই আইনের ভুল ব্যাখ্যা করছেন৷ ড বর্ধনের দাবি, আইনে কোথাও গো-হত্যা নিষিদ্ধ কিংবা খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ সংক্রান্ত কোন কিছুই উল্লেখ নেই৷ তাঁর বক্তব্য, পশু সুরক্ষায়, বিশেষ করে গরুর পাচার রোধে এই আইন কার্যকর হয়েছে৷
তিনি জানান, ইতিমধ্যে আইন নিয়ে যারাই দ্বিমত পোষণ করেন, তাদের মধ্যে অনেকেই মতামত জানিয়েছেন৷ তা পর্যালোচনা করা হচ্ছে৷ দাবি আইন সম্মত হলে সুপ্রীম কোর্টের কাছে এবিষয়ে কি করণীয় তা জানতে চাওয়া হবে৷ আদালত যা নির্দেশ দেবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top