News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় এনকাউন্টারে খতম মাওবাদী কমান্ডার, উদ্ধার বিস্ফোরক
Image

ওডিশায় এনকাউন্টারে খতম মাওবাদী কমান্ডার, উদ্ধার বিস্ফোরক

মালকানগিরি, ৩ জুন (হি.স.): ওডিশার চিত্রাকোন্ডা এলাকায় কাপাটুটি জঙ্গলে ডিস্ট্রিক্ট ভলান্টারী ফোর্স (ডিভিএফ)-এর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে মাওবাদী কমান্ডার চিন্নাবি| মালকানগিরির পুলিশ সুপার মিত্রভানু মহাপাত্র চিন্নাবির মৃতু্যর খবর নিশ্চিত করে জানিয়েছেন, কিছু বিস্ফোরক সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে| নিষিদ্ধ কিছু এলাকায় আরও বিস্ফোরক মজুত আছে কি না তা নিশ্চিত করতে সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে|

উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ ছত্তিশগড়ের সুকমা জেলার চিন্তালনার ও চিন্তাগুফা এলাকা থেকে ১৩ জন মাওবাদীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী| জেলা পুলিশ ও জেলা রিজার্ভ গ্রুপের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ১৩ জন মাওবাদীকে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top