News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে দুর্ঘটনা, গরুকে বাঁচাতে গিয়ে পুলিশের জিপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
Image

উত্তর প্রদেশে দুর্ঘটনা, গরুকে বাঁচাতে গিয়ে পুলিশের জিপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বলরামপুর, ৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের বলরামপুরে গরুকে বাঁচাতে গিয়ে পুলিশের জিপের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বৃদ্ধার দুই নাতনি সহ আরও ৩ জন| শনিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে হাররিয়া টাউনশিপে| দুর্ঘটনায় মৃত বৃদ্ধার নাম হল ঊষা দেবী (৬০)| গুরুতর আহত অবস্থায় ৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুই নাতনির হাত ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঊষা দেবী| হঠাত্ই একটি গরুকে বঁাচাতে গিয়ে পুলিশের জিপটি নিয়ন্ত্রণ হারায়| এরপর অভিশপ্ত পুলিশের জিপটি ঊষা দেবীদের ধাক্কা মারে| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ঊষা দেবী| গুরুতর আহত অবস্থায় দুই শিশু ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশের জিপের চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top