News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে করবীর গোটা খেয়ে আত্মঘাতী ছাত্রী, আরও এক প্রেমিক যুগলের ফাঁসিতে আত্মহত্যা
Image

প্রণয়ের জেরে করবীর গোটা খেয়ে আত্মঘাতী ছাত্রী, আরও এক প্রেমিক যুগলের ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ প্রেমিকের সাথে ঝগড়া হওয়ায় করবী ফুলের গোটা খেয়ে আত্মহত্যা করেছে নবম শ্রেণীর এক ছাত্রী৷ বীরচন্দ্র মনুর বাসিন্দা জাকিরুল ইসলামের মেয়ে পূর্ণিমা আখতার মঙ্গলবার প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরে করবী ফুলের গোটা খেয়ে নেয়৷ বিষয়টি টের পেয়েই তাকে মনু হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বুধবার সকাল সোয়া সাতটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷
জানা গেছে, এলাকারই একটি ছেলের সাথে তার দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল৷ গতকাল ছেলেটির সাথে পূর্ণিমার প্রচন্ড ঝগড়া হয়৷ ধারণা করা হচ্ছে, অভিমানে পূর্ণিমা আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷
এদিকে, যুবক -যুবতীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা কুমারঘাট থানাধীন কাঞ্চন বাড়িতে৷ সকালে বাড়ির পাশে এক জঙ্গলে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় রজত সিনহার (২৪)৷ রজত সিনহার বাড়ি কাঞ্চন বাড়ির পশ্চিম মশাউলি গ্রামে৷ এর পর সন্ধ্যায় কাঞ্চন বাড়ি বাজার সংলগ্ণ নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় জুলিয়েল রাজকুমারীর (১৯)৷ যুবতীটির মা বাবা তখন বাড়ি ছিলেন না৷ একেই গ্রামে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উভয় ঘটনার সাথে প্রণয় ঘটিত সম্পর্ক রয়েছে বলে পুলিশের ধারণা৷ বর্তমানে উভয় মৃতদেহই কাঞ্চন বাড়ি হাসপাতালের মর্গে রয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top