News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু আগুনে পুড়ে
Image

বিলোনীয়ায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু আগুনে পুড়ে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ মে৷৷ আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলা ও তার দুই সন্তানের৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়া থানাধীন পূর্ব সারাসিমা এলাকায়৷ জানা গেছে, রবিবার রাত পৌণে নয়টা নাগাদ সারাসীমার ধ্রুব দেবনাথের মাটির ঘরে আগুন লাগে৷ ঘরে পেট্রোল রাখা ছিল৷ এলাকায় বিদ্যুৎ না থাকায় হ্যারিকেন জ্বালানো ছিল ঘরে৷ ধারণা করা হচ্ছে, হ্যারিকেন থেকেই আগুনের সূত্রপাত৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ধ্রুব দেবনাথের মেয়ে সুইটি দেবনাথ (৯) এবং ছেলে সৌরভ দেবনাথ (২) ঘরের ভিতরেই ছিল৷ আগুন লেগেছে দেখতে পেয়ে ছেলে ও মেয়েকে ঘরের ভেতর থেকে উদ্ধার করতে ছুটে যান ধ্রুব দেবনাথের স্ত্রী গৌরী দেবনাথ৷ কিন্তু, আগুনের লেলিহান শিখা এতটাই বেড়ে গিয়েছিল যে ঘরের ভিতর থেকে তারা কেউই বেরিয়ে আসতে পারেননি৷ আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছিলেন ধ্রুব দেবনাথ সহ পরিবারের অন্যান্য সদস্যরা৷ কিন্তু, ঘরের ভিতর আগুন এটতাই ছড়িয়ে পড়েছিল যে তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়ে উঠেনি৷ এদিকে, আগুন লাগার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ কিন্তু, আগুন আয়ত্বে আনতে দমকল বাহিনীকেও প্রচন্ড বেগ পেতে হয়েছে৷
ধারণা করা হচ্ছে, পেট্রোলের কারণে আগুন সহজে আয়ত্বে আনা যাচ্ছিল না৷ এদিকে অগ্ণিকান্ডের খবর পেয়ে পদস্থ পুলিশ আধিকারীকরাও ঘটনাস্থলে ছুটে যান৷ দীর্ঘসময় চেষ্টার পর আগুন কিছুটা আয়ত্বে আনা সম্ভব হয়৷ কিন্তু, ততক্ষনে ঘরের ভিতরে অগ্ণিদগ্দ হয়ে গৌরী দেবনাথ ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে৷
অগ্ণিদগ্দ হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান৷ এই অগ্ণিকান্ডে পাশ্ববর্তী বাড়িঘরে কোন ক্ষয়ক্ষতি হয়নি৷ কিন্তু, দুই সন্তান সহ গৌরী দেবনাথের অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহগুলি উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যান৷ মৃতদেহগুলি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top