News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তর পর্ষদের বৈঠকে যোগ দিতে দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Image

পূর্বোত্তর পর্ষদের বৈঠকে যোগ দিতে দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ পূর্বোত্তর পর্ষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার দিল্লি যাচ্ছেন৷ সোমবার বৈঠকটি অনুষ্ঠিত৷ এটি পূর্বোত্তর পর্ষদের ৬৬তম বৈঠক৷ গত বছর পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল শিলংয়ে৷ ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী যেতে পারেননি৷ তাঁর জায়গায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী অংশগ্রহণ করেছিলেন৷ গতবছরের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশ নিয়েছিলেন৷
আগামী সোমবারের বৈঠকে ডোনার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. জীতেন্দ্র সিং ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিরও থাকার সম্ভাবনা রয়েছে৷ এই বৈঠকের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছাড়াও পূর্বোত্তরের বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল অংশগ্রহণ করবেন৷ জানা গিয়েছে, বরাবরের মতোই মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন৷ বিশেষে করে রেগা প্রকল্প নিয়ে জোর দেবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top