News Flash

  • Home
  • Uncategorized
  • গোমাতা রক্ষার নামে গরু বোঝাই গাড়ি আটক করল বিজেপি সমর্থকরা, বিশালগড়ে উত্তেজনা
Image

গোমাতা রক্ষার নামে গরু বোঝাই গাড়ি আটক করল বিজেপি সমর্থকরা, বিশালগড়ে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মে৷৷ ফের বিজেপি যুব মোর্চা ও বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক গরু বোঝাই গাড়ী আটকের

শনিবার বিশালগড়ে গরু বোঝাই গাড়ি আটক করেছে বিজেপির কর্মী সমর্থকরা৷ ছবি নিজস্ব৷

ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশালগড়৷ কিছু দিন পূর্বে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর বিশালগড়ে গরু বোঝাই গাড়ি আটকে চরম বিপাকে পড়েছিলেন৷ আজ এই বিতর্ককে উস্কে দিল দলের কর্মী ও সমর্থকরা৷ খবরে জানা যায় আজ দুপুরে বিশালগড়স্থিত জাঙ্গালিয়া মহাদেব বাড়ির সামনে জাতীয় সড়কে গরু বোঝাই একটি গাড়ি আটক করে বিজেপি যুব মোর্চা ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা৷ ঘটনাকে কেন্দ্র করে সেখানে চরম উত্তেজনা দেখা দেয়৷ গরু বোঝাই গাড়িটি রানীরবাজার থেকে চড়িলামের দিকে যাচ্ছিল৷ গরুগুলি ক্রয় করে যদু মিঞা নামে এক ব্যক্তি৷ তিনি সকালে রানীরবাজার থেকে ৬টি গরু ক্রয় করে চড়িলামের দিকে যাচ্ছিল৷ তখনই বিজেপি কর্মীরা গাড়িটি আটক করে চরম দুর্ব্যবহার শুরু করে৷ যদু মিঞা জানান রানীরবাজার থেকে বৈধ ভাবে গরুগুলি ক্রয় করেছে৷ এজন্য সে বৈধ কাগজ পত্রও বিজেপি কর্মীদের দেখায়৷ কিন্তু বিজেপি কর্মীরা তার কথা না শুনে গরুগুলি আটকে রাখে৷ এ নিয়ে বিজেপি কর্মী ও গরুর মালিকের মধ্যে চরম বাকবিতন্ডা শুরু হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার ওসি প্রনব সেনগুপ্তের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী ছুটে আসে৷ যুব মোর্চা ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা পুলিশের সাথেও বিরোধে জড়িয়ে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে গরু বোঝাই গাড়িটি থানায় নিয়ে যায়৷ সেখানে মালিককে গরুগুলির ক্রয় করার বৈধ কাগজপত্র দেখাতে বলে৷ এদিকে গরু বোঝাই গাড়ি আটক করার ঘটনাকে কেন্দ্র করে জাঙ্গালিয়ায় ব্যাপক উত্তেজনা দেখা যায়৷ জাতীয় সড়কে গাড়ি চলাচলও একসময় বন্ধ হয়ে যায়৷ বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা বিশালগড় থানায়উপস্থিত হয়৷ তাদের দাবী অবিলম্বে গোমাতাগুলিকে ছেড়ে দিতে হবে৷ প্রকৃত মালিকের হাতে তুলে দিতে হবে৷ বাংলাদেশে পাচারের জন্য গরুগুলি যদু মিঞা চড়িলামের দিকে নিয়ে যাচ্ছিল৷ পুলিশ চরম বিপাকে পড়ে শেষ পর্যন্ত গরুর মালিক ও বিজেপি কর্মীদের নিয়ে আলোচনায় বসে৷ এদিকে সিপিএম এই ঘটনাকে কড়া শব্দে নিন্দা করে পুলিশকে সুষ্ঠ তদন্ত করার দাবী জানায়৷ সিপিএম বলেছে এর আগেও বিজেপি প্রভারী সুনীল দেওধর গরু বোঝাই গাড়ি আটক করে রাজ্যের শান্তির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে৷ বিজেপি বিভেদের রাজনীতি খেলেছে৷ এই ঘটনা রাজ্যবাসী মেনে নেবেনা বলে সিপিএম জানায়৷ পরপর বিশালগড়ে এই রকম ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমশ উত্তপ্ত হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top