News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের হুঙ্কারের মুখে লেজ গুটিয়ে ফিরল টাস্ক ফোর্স
Image

উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের হুঙ্কারের মুখে লেজ গুটিয়ে ফিরল টাস্ক ফোর্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হুঙ্কারে লেজ গুটিয়ে ফিরে গেল পুর নিগমের টাস্ক ফোর্স৷ ঘটনা শহরের মিলনচক্র এলাকায়৷ উচ্ছেদ অভিযান ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সংবাদে প্রকাশ, শহরের মিলনচক্র এলাকায় দীর্ঘদিন ধরে ৫০-৬০ জন ব্যবসায়ী রাস্তার পাশে বেআইনীভাবে ব্যবসা করে চলেছেন৷ বিশেষ করে সব্জি ও মাছ বিক্রেতা তারা৷ কিছু লোক তাদের এই বেআইনী ব্যবসার বিরুদ্ধে আওয়াজ তোলেন৷ তারা পুর নিগমের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন৷ সেই অভিযোগের ভিত্তিতে পুর নিগমের টাস্ক ফোর্স শুক্রবার সকালে ব্যবসায়ীদের উচ্ছেদ করার জন্য মিলনচক্র এলাকায় যায়৷ সেখানে পৌঁছতেই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ তাদের বক্তব্য, সকালের দিকে কয়েক ঘন্টা আর বিকালের পর সন্ধ্যায় কয়েক ঘন্টা তারা সেখানে সব্জি ও মাছ বিক্রি করেন রাস্তার পাশে বসে৷ এমনতর শহরের অনেক জায়গাতেই হচ্ছে৷ তাছাড়া এ এলাকার জনগণের জন্য সব্জি ও মাছের জন্য আশেপাশে আর কোন বাজার নেই দেড় দুই কিলোমিটারের মধ্যে৷ তারা পুর নিগমের টাস্ক ফোর্সকে সাফ জানিয়ে দেন যে তারা সেখান থেকে সরবেন না৷ সেখানেই তারা ব্যবসা করে যাবেন৷ পুর নিগমের টাস্ক ফোর্স একসময় কঠোর হয়ে উচ্ছেদের জন্য অগ্রসর হলে ব্যবসায়ীরা মারমুখী হয়ে উঠেন৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তেজনাকর হয়ে উঠে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ তারপরও ব্যবসায়ীরা সেখান থেকে সরতে নারাজ৷ পরিস্থিতির কথা বিবেচনা করে ব্যবসায়ীদের হুঙ্কারের মুখে লেজ গুটিেেয় সেখান থেকে চলে যায় টাস্ক ফোর্স৷ এদিকে, এলাকার কিছু লোকের অভিযোগ ঐ বেআইনী ব্যবসায়ীদের অনেকেই স্থানীয় বাসিন্দাদের বাড়ির গেইটের সামনে পর্যন্ত দোকান খুলে বসেছেন৷ তাতে বাড়ির লোকজন যাতায়াত করতে চরম অসুবিধার মুখে পড়েন৷ তাছাড়া রাস্তা সংকোচিত হয়ে যাওযায় পথচারী ও যান চালকদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top