News Flash

  • Home
  • Uncategorized
  • ঊনকোটি পরিদর্শনে আসছেন নরেন্দ্র মোদী
Image

ঊনকোটি পরিদর্শনে আসছেন নরেন্দ্র মোদী

আগরতলা, ২৬ মে(হিঃস)৷৷ বিজেবি’র সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ’র রাজ্য সফরের পর এবার দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে আগামী আগস্ট অথবা সেপ্ঢেম্বর মাসে ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব হিন্দুস্থান সমাচারকে জানিয়েছেন, ত্রিপুরা সফর কালে তিনি ঊনকোটি জেলার শৈব-তীর্থ পরিদর্শন করবেন৷ উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে দেশ বিদেশের পর্যটকদের অতি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হল ঊনকোটি৷ বছরে অন্তত দুবার ঊনকোটিতে পূজার্চনা ও মেলা বসে৷ ১৯৮৮ সালে জোট সরকারের মন্ত্রী বীরজিৎ সিনহার উদ্যোগে পাহাড়ে উঠার জন্য পাকা সিঁড়ি বানানো হয়েছিল৷ প্রধানমন্ত্রী বিভিন্ন সূত্র থেকে জেনে নিয়েছেন, রাজধানী আগরতলা থেকে ১৭৮ কিমি দূরে অবস্থিত ঊনকোটিশ্বর কালভৈরবের ৩০ ফুট উঁচু মূর্তি রয়েছে৷ ঊনকোটি পাহাড়ে রয়েছে মাতা পার্বতীর মূর্তি৷ প্রধানমন্ত্রী ঊনকোটি তীর্থের যাবতীয় তথ্য অবগত হয়ে পার্বতী রাজ্যের জাতি উপজাতিদের কাছে অতি পবিত্র এই শৈব তীর্থের আধুনিকিরণ এবং উন্নয়ন ১২ কোটি টাকা মঞ্জুর করেছেন৷ ঊনকোটির ঊনকোটিশ্বর শিব দর্শনে আগামী আগস্ট সেপ্ঢেম্বর মাসে দলীয় কর্মসূচিতে ত্রিপুরা সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ কেন্দ্রীয় সরকার ইউনেস্কো’র কাছে প্রস্তাব করেছে ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসাবে ঘোষণা করতে৷ রাজ্য সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরও পরিদর্শন করার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়৷ উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য ত্রিপুরায় এমন একটি পর্যটন স্থান ঊনকোটি বহু বছর যাবৎ অবহেলায় পড়ে আছে জেনে প্রধানমন্ত্রী রীতিমত মর্মাহত হয়েছেন বলেও বিপ্লব কুমার দেব অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top