News Flash

  • Home
  • Uncategorized
  • দুই নাগরিকের অপহরণে কর্মীদের নিরাপত্তা চেয়ে পাকিস্তানকে বার্তা দিল চীন
Image

দুই নাগরিকের অপহরণে কর্মীদের নিরাপত্তা চেয়ে পাকিস্তানকে বার্তা দিল চীন

বেজিং, ২৬ মে (হি.স.) : পাকিস্তানে কর্মরত নাগরিকদের নিরাপত্তা চেয়ে ইসলামাবাদকে বার্তা দিল বেজিং| ৱুধবার বালুচিস্তান থেকে অপহরণ করা হয় দুই চীনা নাগরিককে| তাঁরা চীনা ভাষা শেখাতেন| এরপরেই চীন জরুরি ভিত্তিতে নাগরিক খুঁজতে অভিযানে নামে| এরপরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং | শুক্রবার চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)-র কেন্দ্রেই রয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ| এই এলাকায় অপহরণের ঝুঁকি যেভাবে বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে|
এই মুহুর্তে পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ চীন| বেজিংএর সহায়তায় পাকিস্তানে বেশ কিছু পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে| তাছাড়া সিপিইসির কাজও চলছে জোরকদমে| চীনের নিয়ম, তাদের আর্থিক সহায়তায় নির্মিত যে কোনও কাজ করবেন চীন থেকে আগত কর্মীরাই| তাই এখন পাকিস্তানে হাজির কয়েক হাজার চীনা কর্মী| সূত্রের খবর ৫ হাজার কোটি ডলারের সিপিইসি প্রকল্পে এখন ৮ হাজার কর্মী পাকিস্তানে রয়েছে | ৱুধবার তাদেরই দুইজন অপহৃত হন| যা নিয়ে বৃহস্পতিবার চীনা বিদেশ দফতরের মুখপাত্র লু কান বলেছেন, চীন সরকার বিদেশে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেখে| এই অপহরণের নিন্দা করছে সরকার|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top