News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে গায়ে আগুন দিয়ে অভিমানী কিশোরীর আত্মহত্যা
Image

উদয়পুরে গায়ে আগুন দিয়ে অভিমানী কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গোমতী জেলার উদয়পুরের আর কে নগরে৷ মৃতার নাম পায়েল সরকার৷ বয়স সতের৷  জানা গিয়েছে, গত কিছুদিন ধরে পায়েল মোবাইল ফোন নিয়ে কারো সাথে কথা বলে গোপনে৷ এই বিষয়টি মা বাবার নজরে আসে৷ বাবা সমিত্র সরকার এনিয়ে মেয়ে পায়েলকে বকাবকি করেন৷ তাতে অভিমানে পায়েল সোমবার রাতে নিজ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পায়েল সরকারের মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে আর কে নগর এলাকায় রীতিমতো বিস্ময়ের সঞ্চার হয়েছে৷ এদিকে, একটি মহল থেকে বলা হচ্ছে মা বাবা কিংবা অভিবাবকরা যদি শাসন করে তাহলে এই পরিণতি কাম্য নয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top