News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মীয়মান উড়ালপুলের কাজের গুণমান নিয়ে সংশয়
Image

নির্মীয়মান উড়ালপুলের কাজের গুণমান নিয়ে সংশয়

আগরতলা, ২৩ মে (হি.স.) : রাজধানী আগরতলা নির্মীয়মান উড়ালপুলের কাজ নিয়ে মঙ্গলবার বিধানসভায় শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। বিরোধীদের অভিযোগ উড়ালপুল নির্মাণ কাজের দায়িত্ব এমন সংস্থা কে দেওয়া হয়েছে, যারা অন্যরাজ্যের কালো তালিকাভুক্ত এবং এই ধরনের কাজে অভিজ্ঞতা নেই।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস সদস্য গোপাল চন্দ্র রায়। তাঁর প্রশ্নের উত্তরে পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী জানান, উড়ালপুলের কাজ আগামী নভেম্বর মাস নাগাদ সম্পন্ন হবে আশা কড়া যায়। তিনি বলেন, “উড়ালপুলের নির্মাণ কার্য চলাকালিন রাজ্য সরকারের পক্ষ থেকে উক্ত কাজের তদারকি কড়া জন্য বিভাগের সমস্ত স্তরের বাস্তুকার গণ সর্বদা নিয়োজিত আছেন। অধিকন্তু, কাজের গুণগত মান ও সময়গত বিষয়গুলি দেখার জন্য কারিগরি অভিজ্ঞতা সম্পন্ন একটি সংস্থা বিকেএস ইনফ্রাটেক ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লী কে নিয়োজিত কড়া হয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি হিসাবে। কাজের গুণগত মান নিরীক্ষণ করার জন্য ২৪ঘন্টাই এজেন্সি-র লোক নিয়োজিত আছে”।

অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই উড়ালপুলের কাজ করার সময়ে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে পর্যায়ক্রমে উড়ালপুলের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো দফতর এবং দিল্লীর একটি কারিগরি অভিজ্ঞতা সম্পন্ন সংস্থা উভয়ই সম্মিলিত ভাবে করছে। উড়ালপুলের উদ্বোধনের পূর্বে নতুন আর কোন সংস্থাকে নিয়োজিত করে পরীক্ষা করার কোন পরিকল্পনা এই সময়ে নাই”।

কিন্তু বিরোধী সদস্যরা মন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে না পারায় এনিয়ে বাকবিতণ্ডা চলতেই থাকে। পরে প্রশ্নোত্তর পর্বের সময় শেষ হয়ে গেলে এনিয়ে ও আলোচনা শেষ হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top