News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ টিএসআর জওয়ানের কঙ্কাল উদ্ধার, আশঙ্কা প্রণয়ের জেরেই খুন
Image

নিখোঁজ টিএসআর জওয়ানের কঙ্কাল উদ্ধার, আশঙ্কা প্রণয়ের জেরেই খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ছয় মাস আগে নিখোঁজ হওয়া টিএসআর জওয়ানের কঙ্কাল উদ্ধার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বড়কাঁঠাল৷ পুলিশ উদ্ধার হওয়া কঙ্কাল আগরতলা জি বি হাসপাতালে নিয়ে এসেছে৷ তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷ এদিকে, মৃত টিএসআর জওয়ানের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ পরে মৃতদেহ মাটি চাপা দিয়ে রাখা হয়৷
সংবাদে প্রকাশ, টিএসআর তিন নম্বর ব্যাটেলিয়ানের রাইফেলম্যান দীপঙ্কর দাস (৩২)৷ কচুছড়ায় রয়েছে এই ব্যাটেলিয়ানের সদর কার্য্যালয়৷ কিন্তু, দীপঙ্করের কর্মস্থল সিধাইয়ে৷ গত বছরের ১২ নভেম্বর নিজ বাড়ি থেকে বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ সেই যে বেরিয়ে গিয়েছিল দীপঙ্কর, আর বাড়ি ফিরেনি৷ বহু জায়গায় খোঁজ খবর করেও তার কোন হদিশ পাওয়া যায়নি৷ এমনকি বাইকটিরও কোন সন্ধান নেই৷ এই ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডাইরি করা হয়৷ পুলিশও বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে তার কোন খবর পায়নি৷ এদিকে, সোমবার বিকালে সিধাইয়ের বড়কাঁঠাল এলাকায় কয়েকজন লোক অপেক্ষাকৃত নির্জন এলাকায় মাটির নীচ থেকে বেরিয়ে থাকা একটি শার্ট দেখতে পায়৷ কিছুটা মাটি খুড়ে দেখতে পান একটি নর কঙ্কাল৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে রাখে৷ দীপঙ্কর দাসের ভাই বলেছেন, শার্টটি দেখে মনে হচ্ছে দীপঙ্করেরই৷ কিন্তু, তিনি নিশ্চিত হবেন ডিএনএ ট্যাস্ট করার পরই৷ এদিকে, পুলিশের আশঙ্কা প্রণয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই হত্যাকান্ড৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ একই সাথে দীপঙ্করের বাইকটিরও হদিশ পেতে তথ্য অনুসন্ধান করছে পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top