News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় গ্রেপ্তার তিন কুখ্যাত চোর
Image

আগরতলায় গ্রেপ্তার তিন কুখ্যাত চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ তিন কুখ্যাত চোরকে জালে তুলতে সফল হয়েছে পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে বটতলা ফাঁড়ির পুলিশ অফিস লেন থেকে ঐ তিন চোরকে গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হল বাধারঘাটের শঙ্কর সরকার, আমতলীর লিটন দাস এবং রাজনগরের বিমল দাস৷ মঙ্গলবার দুপুর দুইটায় তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে বিভিন্ন গাড়ি ও বাইক চুরির সাথে তারা যুক্ত৷ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ টিআর-০১-ই-৩৪৪৫ নম্বরের একটি অটো এবং টিআর-০১- কে- ৬১৭৬ নম্বরের একটি বাইক উদ্ধার করে৷ এইগুলি তারা চুরি করেছিল বলে জানা গিয়েছে৷ পুলিশ জানিয়েছে ঐ তিন যুবকের বিরুদ্ধে আগরতলা পূর্ব ও আগরতলা পশ্চিম থানায় একাধিক চুরির মামলা রয়েছে৷ দীর্ঘদিন ধরেই তারা শহরে চুরির ঘটনা ঘটিয়ে চলেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top