News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাজিকের ধাক্কায় গুরুতর জখম বাইসাইকেল আরোহী
Image

ম্যাজিকের ধাক্কায় গুরুতর জখম বাইসাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ম্যাজিকের ধাক্কায় গুরুতর জখম হয়ে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এক বাইসাইকেল আরোহী৷ দূর্ঘটনাটি ঘটেছে জিরানীয়ায়৷ আহত ব্যক্তির নাম অর্জুন দেবনাথ৷ বয়স পঁচিশ৷ পেশায় রাজমিস্ত্রি৷ জানা গিয়েছে একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন৷ তখন রাত সাড়ে এগারটা৷ একটি ম্যাজিক গাড়ি চম্পকনগর থেকে আসছিল৷ বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলটিকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যান অর্জুন দেববর্মা৷ স্থানীয় জনগণ ম্যাজিক গাড়িটিকে পিছু ধাওয়া করে কিছুদূর গিয়ে আটক করে৷ চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, আহত অর্জুন দেববর্মাকে প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানীয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ সেখান থেকে অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top