News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী কর্মচারীদের যারা সরাসরি রাজনীতিতে যুক্ত নামের তালিকা যাবে দিল্লী
Image

সরকারী কর্মচারীদের যারা সরাসরি রাজনীতিতে যুক্ত নামের তালিকা যাবে দিল্লী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ মে৷৷ বিরোধি কর্মীদের উপর হামলা হুজ্জতির অভিযোগ উঠল পূর্ত দপ্তরের পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখায় কর্মরত এক সরকারী কর্মচারীর বিরুদ্ধে৷ অভিযুক্ত কর্মচারীর নাম আশিস দেব৷ বাড়ি সিপাহীজলায়৷ ঐ অভিযুক্ত কমরেড কর্মচারীর বিরুদ্ধে রাজ্যের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জসীম উদ্দিন জাতীয় নেতৃত্বের কাছে রিপোর্র্ট দিয়েছে বলে জানা যায়৷ বিশালগড় মোটর স্যান্ডের উল্টো দিকে আশিস বাবুর অফিস৷ সন্ধ্যা হতেই আশীষবাবু দলবল নিয়ে সংখ্যালঘু ও মারাক পাড়ায় নানা ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ৷ যারা দলত্যাগ করেছে তাদের পুঃনরায় শাসক দলে ফিরে আসার হুমকি ও চাপ দিচ্ছে৷ এমন কি শাসক দলে মিছিলে না গেলে তাদের বাড়িতে গিয়ে নানা রকমের ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ আশিস বাবু ১ ঘন্টার জন্য অফিস করে ওভারটাইম পার্টির জন্য এলাকায় ঘুরে বেরায়৷ যদিও এলাকার মধ্যে তার গ্রহণযোগ্যতা নেই৷ সিপাহীজলায় আশিস বাবু ত্রাস সৃষ্টি করেছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ এলাকার বিজেপির কর্মীরা একত্রিত হয়ে আশিস বাবুর বিরুদ্ধে রাজ্যের সংখ্যালঘু বিজেপি মোর্চার নিকট অভিযোগ জানিয়েছে৷ মোর্চার সভাপতি জাতীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পেশ করেছে বলে জানা যায়৷ তাছাড়া রাজ্যের যে সমস্ত  সরকারী কর্মচারী সরাসরি রাজনীতির কর্ম কান্ডে জড়িত তাদের নামের ও তালিকা তৈরি করে জাতীয় নেতৃত্বের কাছে পাঠাবে বলে জানা যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top