News Flash

  • Home
  • Uncategorized
  • পুনর্বাসনের দাবীতে জেলা শাসকের অফিসে ধর্ণা জঙ্গী সন্ত্রাসে উদ্বাস্তুদের
Image

পুনর্বাসনের দাবীতে জেলা শাসকের অফিসে ধর্ণা জঙ্গী সন্ত্রাসে উদ্বাস্তুদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  রাজ্যের চার দশকের টানা জঙ্গী সন্ত্রাসে রাজ্যের বিস্তর ক্ষতি হয়েছে৷ বহু পরিবার তাদের সহায় সম্বল, বাস্তুভিটা হারিয়েছে৷ কিন্তু রাজ্যের শান্তি ফিরে আসার পরেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এখনো সম্ভব হয়নি৷ ২০০০ সালের পর থেকে রাজ্যের জঙ্গী দলগুলি ক্রমেই তাদের শক্তি হারাতে থাকে৷ ফলে সন্ত্রাসবাদী কার্যকলাপ হ্রাস পেতে থাকে৷ রাজ্যের শান্তির বাতাবরণ৷ প্রতিষ্ঠিত হবার পর আরও একযুগ কেটে গেছে৷ কিন্তু ক্ষতিগ্রস্ত সমস্যা সমাধান হয়নি এখনো৷ রাজ্যের বিভিন্ন এলাকায় এখনো বাস্তচ্যুত এসহায়ত্বে দিন কাটাচ্ছে৷ এই অবস্থায় রাজ্যের পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় অবস্থানরত উদ্বাস্তুরা আজ জেলা শাসকের কার্যালয়ে ধর্না দিয়েছে৷ তাদের অভিযোগ তাদের নূন্যতম দাবীগুলিও পুড়ন করছে না রাজ্য প্রশাসন৷ উদ্বাস্তুদের পক্ষে দীনেশ সরকার বলেন, উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের উদ্বাস্ত হিসাবে স্বীকৃতি প্রদান করছে না রাজ্য সরকার৷ তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করছে না প্রশাসন৷ দীর্ঘদিন ধরে দাবী করা হচ্ছে উগ্রপন্থী হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে এককলানী ৫ লক্ষ টাকা অনুদান দিতে৷ কিন্তু সরকারের কোন হেলদোল নেই৷ এই নূন্যতম দাবীগুলি সামনে রেখে অজা জেলা শাসকের কার্যালয়ে ধর্না দিয়েছে৷ যদিও অনতিবিলম্বে দাবী পূরণের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top